প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Nov 2025, 12:10 AM
বুড়িচং-ব্রাহ্মণপাড়া বাসীর সাথে নিবিড় সম্পর্ক আজও অটুট আছে-আলাউদ্দিন ভূঁইয়া
মোঃ আবদুল আলীম খান
অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ যে আস্থা ও ভালোবাসা আমাকে দিয়েছে, তার প্রতিদান দিতে চাই। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে যেতে চাই।
তিনি বলেন, ২০০৭ ও ২০০৮ সালে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) থেকে নির্বাচনে অংশ নিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেলেও অসাধু চক্রের কারণে বিজয়ী হতে পারেননি। তারপরও এলাকার মানুষের সঙ্গে দীর্ঘ ৩৫ বছরের নিবিড় সম্পর্ক আজও অটুট রয়েছে আমার। ১৯৯১ সাল থেকে আমি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে রাজনীতি করছি। জনগণ আমাকে সুযোগ দিলে প্রমাণ করব একজন সৎ ও আদর্শ এমপি চাইলে এলাকার আমূল পরিবর্তন আনা সম্ভব। গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আগামী দিনের বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে পরিকল্পনার কথা বললে সাংবাদিকদের তিনি বলেন, এলাকার মূল সমস্যা হলো মাদক, সীমান্তবর্তী হওয়ায় মাদকের অনুপ্রবেশকে আগে বন্ধ করতে হবে। তিনি বলেন, নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নই হবে আমার অগ্রাধিকার। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, আমি এমন একটি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার স্বপ্ন দেখি যেখানে মানুষ রাতে নিশ্চিন্তে দরজা খুলে ঘুমাতে পারবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...