...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ ⁜ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময় ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার ⁜ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ⁜ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা ⁜ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয় ⁜ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি ⁜ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১ ⁜ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ⁜ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময় ⁜ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Nov 2025, 12:01 AM

...
বুড়িচংয়ে আল-হেরা মডার্ণ একাডেমি পরিদর্শন News Image

বুড়িচং প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে অবস্থিত নন্দিত শিক্ষাপ্রতিষ্ঠান আল-হেরা মডার্ণ একাডেমি ১৪ নভেম্বর শুক্রবার বিকেলে পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) ও সাবেক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ মাকসুদুর রহমান। এসময় তিনি স্কুলটির প্রতিষ্ঠাকালীন প্রধান পৃষ্ঠপোষক সাবেক চারবারের সংসদ সদস্য মরহুম অধ্যাপক মো. ইউনূস, মরহুম ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম মো. শাহ আলম ও সাবেক কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মরহুম মোখলেছুর রহমান লিল মিয়া সর্দারসহ এলাকার শিক্ষানুরাগী মুরব্বীদের সাথে তার বিভিন্ন স্মৃতিচারণ করেন।

স্কুলটির অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় মো. সাঈদের পবিত্র কোরআন তেলাওয়াতের পর সংক্ষিপ্ত আলোচনায় মুহাম্মাদ মাকসুদুর রহমান বলেন, প্রাথমিক বৃত্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইউনেস্কোর রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন অঙ্গনে আল-হেরা মডার্ণ একাডেমির সাফল্য দেখে ২০০৩ সালে তৎকালীন সংসদ সদস্য অধ্যাপক মো. ইউনূস স্যারের পরামর্শে স্কুলটির জন্য ১০ শতাংশ জায়গা বরাদ্দ দিয়েছিলাম। তিনি স্মৃতি রোমন্থন করে বলেন, স্কুলটির প্রতিষ্ঠাতা কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ তখন বলেছিলেন, তিনি নোবেল পুরস্কার পেলে সেই টাকা দিয়ে একটি বিশ্ববিদ্যালয় করবেন। তার স্বপ্নটি ছিল অনেক বড়। আলহামদুলিল্লাহ এখান থেকে বেশ কয়েকজন বিসিএস ক্যাডার হয়েছেন, সেনাবাহিনীর মেজর, ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ মাস্টারর্স করেছেন অন্ততঃ ত্রিশজন। এটি একটি বড় অর্জন। আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্য দোয়া করি। সাবেক এমপি অধ্যাপক মো. ইউনূসসহ শিক্ষানুরাগী সকল মুরব্বীর জন্য দোয়া করি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রোগ্রামার মো. তোফায়েল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলার সাবেক আমীর অধ্যাপক আবদুল আউয়াল, স্কুলের পরিচালক মো. ইউসুফ আহম, সাবেক পরিচালক গাজী মো. এনামুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল মজিদ, অভিভাবক প্রতিনিধি মো. মাসুদ রানা, স্থানীয় আহলেহাদীস মসজিদের ইমাম আবু সুফিয়ান প্রমুখ। তখন মাকসুদুর রহমানের হাতে স্কুলের দুই যুগ পূর্তি উৎসবের স্মরণিকা তুলে দেন স্কুলটির পরিচালক ইউসুফ আহম।

এর আগে তিনি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্কুলটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের কবর জিয়ারত করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। উপজেলা নির্বাহী অফিসার থাকাকালে তিনি উদ্যোগ নিয়ে বুড়িচংয়ে একটি সুরম্য জামে মসজিদ প্রতিষ্ঠা করেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...

কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...

কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...

বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...

ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...

বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
➤ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
➤ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
➤ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
➤ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
➤ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি
➤ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১
➤ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
➤ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir