প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2025, 9:48 AM
চেকপোস্ট বসিয়ে তল্লাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচল ছিল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্বঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দৃশ্যমান প্রভাব পড়েনি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই অন্যান্য দিনের মতো যানবাহন চলাচল করলেও দূরপাল্লার বাসে যাত্রী কম দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকার পাশাপাশি মানুষজন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে। ফলে এই এলাকায় লকডাউন ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা নাশকতার মতো ঘটনা ঘটেনি।এদিকে যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা অংশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে প্রস্তুত রয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ও সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এর নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ডিবি'র ওসি
মোহাম্মদ আব্দুল্লাহ, সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
ঢাকাগামী সিলভার তিশা প্লাস বাসের ম্যানেজার মিজান জানায়, সকাল থেকেই যথারীতি যাত্রীবাহী বাসগুলো কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে রাজধানী ঢাকায় ছেড়ে যাচ্ছে। অন্যান্য দিনের মতোই যাত্রী রয়েছে। কোন প্রকার বাধা ছাড়াই রাজধানী ঢাকা থেকে কুমিল্লা গামী বাসগুলো যাত্রী ভরপুর হয়ে আসছে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর জানান, কুমিল্লা -নোয়াখালী -চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কোথাও কোন প্রকার বিশৃঙ্খলা নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষ নির্বিঘ্নে চলাচল করছে। হাইওয়ে পুলিশ দিনরাতে সড়কে রয়েছে।
এবিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, এখন পর্যন্ত কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো নাশকতা এড়াতে পুলিশ মহাসড়কে অবস্থান করছে। এছাড়াও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...