প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2025, 9:46 AM
মুরাদনগরে লাইসেন্স বিহীন ৫ জ্বালানি তেল বিক্রেতাকে জরিমানা
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর বাজার ও নবীপুর বাজার এলাকায় লাইসেন্স
বিহীন খোলা জ্বালানি তেল অকটেন, পেট্রল, ডিজেল বিক্রি করায় ৫ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ নভেম্বর) রাতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করায় মুরাদনগর বাজারের পেট্রোলিয়াম আইন ২০১৬ এর (২০) ধারায় তিন দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে নবীপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৮)ধারায় এক দোকানীকে ৫ হাজার টাকা ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর (০৩) ধারায় অপর এক দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে দোকানের সামনেই বোতলে প্রকাশ্যে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছেন দোকানিরা। ঝুকিপূর্ণভাবে এসব তেল বিক্রি করায় ৫ জন দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নাশকতা ও দুর্ঘটনার শঙ্কায় অনুমতি ছাড়া খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...