প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 12:01 AM
আর্ট ক্যাম্প শিশুদের আত্মবিশ্বাস ও প্রতিভা বাড়ায়
সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি বলেন, আর্ট ক্যাম্প শিশুদের আত্মবিশ্বাস ও প্রতিভা বাড়ায়। অনুষ্ঠানে কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শিল্পী এম. এইচ. এইচ. জিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইকেলে মাউন্টেইন বিজয়ী ও শিল্পানুরাগী আরিফুল রহমান উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আশরাফুর রহমানসহ অভিভাবকবৃন্দ।
কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শিল্পী এম. এইচ. এইচ. জিশু জানান, আর্ট ক্যাম্পে মোট ৩০ জন শিশু অংশগ্রহণ করে।এমন আর্ট ক্যাম্প শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের প্রতিভা বিকাশে সহায়ক হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রধান অতিথি আরিফুল রহমান উজ্জ্বল বলেন, শিশুদের সৃজনশীলতা বিকাশে চারুকলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চা শিশুদের মননশীল, মানবিক ও কল্পনাশক্তিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে শিশুদের শিল্পমনস্ক করে গড়ে তুলতে যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। জিশু প্রতিটি শিশুকে পৃথক পৃথকভাবে যত্ন নিয়ে থাকেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...