প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Nov 2025, 11:38 AM
ব্রাহ্মণপাড়ায় ‘২৪-এর রঙ্গে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘২৪-এর রঙ্গে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আকতার আখন্দ, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল হাসান ও আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ফখরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় স্কুল ও কলেজ—দুই পর্যায়েই শিক্ষার্থীরা অংশ নেয়। কলেজ পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং স্কুল পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছয় শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ইউএনও মাহমুদা জাহান ও উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...