প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Nov 2025, 12:21 AM
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় সদর দক্ষিণে আ'লীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আব্দুল মালেককে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বুধবার (১২নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আব্দুল মালেক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং পশ্চিম জোড়কানন ইউনিয়ন বাগালপুর গ্রামের বাসিন্দা। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামী
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালেককে গ্রেফতার করে। গ্রেফতার আব্দুল মালেককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়াও যে কোন প্রকার নাশকতা ঠেকাতে মাঠে তৎপর রয়েছে পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...