...
শিরোনাম
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা ⁜ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার ⁜ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ⁜ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2025, 11:48 AM

...
চান্দিনা স্টেডিয়াম মাঠে এখন ছাগল চরে সংস্কারের অভাবে ধুঁকছে ক্রীড়া অঙ্গন News Image

সোহেল রানা

কুমিল্লার চান্দিনা উপজেলার ক্রীড়াপ্রেমীদের প্রাণকেন্দ্র ছিল চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ— যা এখন পরিচিত চান্দিনা উপজেলা মিনি স্টেডিয়াম নামে। এক সময় বিকেল হলেই মাঠে জমত স্থানীয় ফুটবলার, ক্রিকেটার ও ক্রীড়াপ্রেমীদের ভিড়। বছরে অনুষ্ঠিত হতো একাধিক টুর্ণামেন্ট, জমজমাট উৎসবের আমেজে মুখর থাকত গোটা এলাকা। অথচ আজ সেই মাঠটি সংস্কারের অভাবে প্রায় পাঁচ বছর ধরে কার্যত অচল হয়ে পড়েছে।

১৯১৬ সালে প্রতিষ্ঠিত চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় (বর্তমানে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়) গড়ে ওঠে উপজেলার প্রাণকেন্দ্রে। বিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রায় একশ গজ দূরে আড়াই একর জমিতে নির্মিত হয় বিদ্যালয়ের খেলার মাঠটি। এই মাঠেই খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন বহু ফুটবলার, যার মধ্যে বাদল রায়ের নামটি এখনো স্থানীয়দের মুখে মুখে।

২০১২ সালে বিদ্যালয়টি মডেল প্রকল্পে যুক্ত হয় এবং ২০১৮ সালে জাতীয়করণ হয়। এরপর ২০১৭ সালে “প্রতিটি উপজেলায় একটি মিনি স্টেডিয়াম” প্রকল্পের আওতায় মাঠটির নামকরণ করা হয় চান্দিনা উপজেলা মিনি স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদ তখন মাঠের পূর্বপাশে বসার জন্য পাকা বেঞ্চ, একটি দুই কক্ষবিশিষ্ট ভবন ও একটি শৌচাগার নির্মাণ করে।

সংস্কারের অভাব ও সঠিক ব্যবস্থাপনা না থাকায় আজ মাঠটি পরিণত হয়েছে পরিত্যক্ত জায়গায়। সামান্য বৃষ্টিতেই মাঠে সৃষ্টি হয় জলাবদ্ধতা; ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে পুরো মাঠ কাদা আর আগাছায় ভরে যায়। মাঠের একাংশে এখন ছাগল পালন করছেন স্থানীয় এক নারী, অপর প্রান্তে পড়ে আছে নির্মাণসামগ্রীর স্তুপ।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্মিত দুই কক্ষের ভবনের তালা ভেঙে নিয়ে যাওয়া হয়েছে বৈদ্যুতিক পাখা, চেয়ার ও টেবিলসহ মূল্যবান সরঞ্জাম। ভবনের ভেতর জমেছে ময়লা-আবর্জনা, চারদিকে বিরাজ করছে নোংরা পরিবেশ। মাঠের দক্ষিণ-পূর্ব কোণে নির্মিত ওয়াশ ব্লকটি অকেজো অবস্থায় পড়ে আছে, আর দক্ষিণ-পশ্চিম কোণের স্কাউটস ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

চান্দিনা ফুটবল একাডেমির খেলোয়াড় ও স্টেডিয়ামের নিয়মিত অনুশীলনকারীরা জানান, মাঠের অর্ধেকের বেশি অংশই ব্যবহার অনুপযোগী। একাডেমির চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন— “এই মাঠে খেলেই বাদল রায়সহ অনেকেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। অথচ এখন ঘাস বড় হয়ে গেছে, পরগাছা-আবর্জনায় ছোট্ট বন তৈরি হয়েছে। ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে মাঠের এক কোণ। বৃষ্টির সময় পানি জমে থাকে, বিশুদ্ধ পানিরও কোনো ব্যবস্থা নেই। খেলোয়াড়দের জন্য নেই নিরাপত্তা বা মৌলিক সুযোগ-সুবিধা।” খেলোয়াড় আবির ও ইমরান বলেন— “আমাদের অনুশীলনের মতো নিরাপদ জায়গা নেই। স্টেডিয়ামটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এর অবকাঠামো ভেঙে পড়ছে। কেউ নজর দিচ্ছে না।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ— সন্ধ্যার পর স্টেডিয়াম ও আশপাশের এলাকা মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। ফলে ক্রীড়াপ্রেমী পরিবারগুলো তাদের সন্তানদের মাঠে যেতে দিতে ভয় পান। তারা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দাবি করেছেন।

চান্দিনার ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল বলেন— “উপজেলার একমাত্র স্টেডিয়ামটি আজ ধ্বংসের পথে। বড় বড় ঘাস, কাদা আর গর্তে ভরে গেছে মাঠ। বাচ্চাদের খেলাধুলার কোনো পরিবেশ নেই। এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি, নইলে এই ঐতিহ্যবাহী মাঠ হারিয়ে যাবে চিরতরে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক জানান— “আমি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে একাধিকবার জানিয়েছি। পৌরসভা থেকে মাঠ সংস্কারের আশ্বাস থাকলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আবারও বিষয়টি নিয়ে আলোচনা করব।”

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক বলেন— “চান্দিনা ক্রীড়া সংস্থার কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। জেলা ক্রীড়া সংস্থা বা অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় বরাদ্দও আসছে না। স্থানীয় খেলোয়াড়রা আমার সঙ্গে দেখা করেছেন; মাঠ উপযোগী করতে সর্বাত্মক সহযোগিতা করব।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা

কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...

কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা  জেলা শাখার পরিচিতি সভা ও  আপনজন সম্মাননা অনুষ্ঠান
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...

নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...

কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...

পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি
➤ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা
➤ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার
➤ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার
➤ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
➤ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir