...
শিরোনাম
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা ⁜ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার ⁜ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ⁜ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2025, 11:47 AM

...
ব্রাহ্মণপাড়ায় শিশু আরসিকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা, বড় বোন গ্রেপ্তার News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। রাগের বশে নিজের ছোট বোন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া জাফরিন আরসি (৮) কে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে বড় বোন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ রহস্যে ঘেরা থাকলেও তদন্তে নেমে পুলিশ অবশেষে চাঞ্চল্যকর সত্য উদঘাটন করে। নিহত শিশুর আপন বড় বোন সাদিয়া আফরিন আলভী (১৬) জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের দায় স্বীকার করেছে।

ব্রাহ্মণপাড়া পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনে তার বড় বোন সাদিয়া আফরিন আলভীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। রাতভর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে, রাগের বশে গলায় ওড়না পেঁচিয়ে ছোট বোনকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, রোববার (৯ নভেম্বর) সকালে নিহত শিশুটির মা তামান্না আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আলভীকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিহত শিশুর মা তামান্না আক্তার এজাহারে জানান, তিনি ও তাঁর স্বামী মো. সোহেল কর্মসূত্রে চট্টগ্রামে বসবাস করেন। তাঁদের দুই মেয়ে সাদিয়া আফরিন আলভী (১৬) ও সামিয়া জাফরিন আরসি (৮) দাদির সঙ্গে বেড়াখলা গ্রামের বাড়িতে থাকত।

মা তামান্না আক্তার লিখেছেন, শনিবার দুপুরে দুই মেয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় আমার শাশুড়ি নামাজ শেষে বাইরে যাওয়ার সময় বড় মেয়ে আলভীকে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করতে বলে। পরে আলভী গোসল করে রুমে ফিরে এসে বোনের সঙ্গে ঝগড়ার জেরে রাগের বশে ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে। আমার ছোট মেয়ে আরসি তখন ঘুমের মধ্যে ছিল। কিছুক্ষণ পরেই সে মারা যায়।

এজাহারে আরও উল্লেখ আছে, হত্যার পরও ক্ষোভ থামেনি আলভীর। রান্নাঘর থেকে একটি চুলায় ফু দেওয়ার চুঙ্গা এনে ছোট বোনের মাথায় কয়েকবার আঘাত করে সে। পরে পরিস্থিতি সামলাতে না পেরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। শিশুটিকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বেড়াখলা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বোনের হাতে বোন খুনের এমন নির্মম ঘটনা শুনে হতবাক এলাকাবাসী।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা

কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...

কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা  জেলা শাখার পরিচিতি সভা ও  আপনজন সম্মাননা অনুষ্ঠান
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...

নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...

কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...

পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি
➤ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা
➤ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার
➤ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার
➤ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
➤ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir