প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:39 AM
যারা ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু-মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, যারা নিজের ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারী, নির্বাচন বানচালকারীদের সাথে আঘাত করে তারা দলের শত্রু তথা দেশের শত্রু। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত না মেনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী একটি পরিবারের অংশ। ভেদাভেদ ভুলে আসুন তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা হই।
তিনি বলেন, গত ১৬ বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। শুধু আমি আন্দোলন করেছি এমন নয়, আমার পুরা পরিবার রাজপথে আন্দোলন করেছে। আমার মাসুম মেয়েরাও রাজপথে আন্দোলন করেছে। জুলাই বিপ্লবে আমার মেয়ে ড. বজ্রকন্ঠ আপনারা নিশ্চয়ই শুনেছেন। অথচ যারা নিজেদেরকে ত্যাগী দাবি করে গত ১৬ বছরে তাদের কোন মামলা নেই তারা জেলখানাও চিনে না। আমাকে চৌদ্দগ্রামের মিথ্যা হত্যা মামলায় ২০১৮ সালে নির্বাচনের আগে সম্পূর্ণ অন্যায় ভাবে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপোষ করেনি। বিএনপি কখনো আপোসের রাজনীতি করে না। শুধু আপোস না করার কারণে তারেক রহমানকে যেভাবে শারীরিক নির্যাতন করেছে তার নজির এই উপমহাদেশে নেই।
মনিরুল হক চৌধুরী বলেন, আগামী নির্বাচন দেশের অস্তিত্বের লড়াই। দেশের অস্তিত্বকে টিকিয়ে রাখতে তারেক রহমান দ্রুত নির্বাচন চেয়েছেন। ধন্যবাদ জানাই অন্তর্ভর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসকে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার জন্য। যারা নির্বাচন পিছাতে চায়, দেশের অস্তিত্ব নিয়ে খেলতে চায় তারা দেশের শত্রু।
নগরীর নগরীর ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপির আয়োজনে বিএনপি নেতা সোহেল মজুমদারের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক ডঃ শাহ মোহাম্মদ সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ খোকা, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুব প্রমুখ। এরপর তিনি কোটবাড়ি পলিটেকনিক ও পদুয়ারবাজার বিশ্বরোডে দুটি পথসভায় বক্তব্য রাখেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...