প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:30 AM
ঝুঁকিপূর্ণ ভবনে কমিউনিটি ক্লিনিকের সেবা
মাসুদ রানা, কুমিল্লা
গ্রামের মানুষের সেবা নেওয়ার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক! শিশু থেকে বৃদ্ধ সকলে জ্বর, সর্দি,কাশি, চুলকানির মতো অসুখ দেখা দিলেই ফ্রি চিকিৎসা, পরামর্শ এবং ফ্রিতে ঔষধ নিতে সকলে ছুটে আসেন কমিউনিটি ক্লিনিকে। প্রচলতি গ্রামীণ কথা- সরকারি ঔষধ গুলো এক নম্বর। আর তাই বাস্তব জীবনেও বহু পরিবারের ছোট খাটো অসুস্থতার কারনে এই ক্লিনিক গুলো থেকে ঔষধ নিয়ে থাকেন।
কুমিল্লার লালমাই উপজেলায় ২১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে প্রতিটি ক্লিনিকে সেবা প্রদান করা হয়। গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেবা পেতে ছুটে যান বহু মানুষ। কাঙ্খিত সেবা পেয়ে খুশিও তারা। কিন্তু বাকই উত্তর ইউনিয়নের অন্তর্গত ভাবকপাড়া কমিউনিটি ক্লিনিকের ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। পরিত্যক্ত ভবন। বৃষ্টির দিনে ক্লিনিকের বিতরে বৃষ্টির পানি প্রবেশ করে। ক্লিনিকের বহু স্থানে দেখা দিয়েছে ফাটল। যে কোন সময়ে ধ্বসেও পড়তে পারে। এমন অবস্থায়ও জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন ক্লিনিকের দায়িত্বে থাকা বকুল আক্তার।
একই রকম অবস্থা প্রেমনল, কনকশ্রী ও চান্দপুর কমিউনিটি ক্লিনিকগুলোর। পাশাপাশি আরো ৯টি ক্লিনিকের অবস্থাও জরাজীর্ণ। ভাবকপাড়া কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা বৃদ্ধা আন্জুমা খাতুন স্বামীকে হারিয়ছেন ১৭ বছর আগে। দুই ছেলে নিয়ে টানাপোড়নের সংসারে দু'বেলা ভাত খেয়ে কাটিয়ে দিচ্ছেন। শরীরে অসুস্থতা বোদ হলেই চলে আসেন ক্লিনিকে যদিও বৃদ্ধা নিজেই বলেন এখানে হাসপাতাল থাকায় প্রাণে বেঁচে রয়েছেন। কিন্তু গরীবের হাসপাতাল হওয়াতে নাকি নতুন বিল্ডিং হয়না। তিনিও দাবি করে ক্লিনিকের জন্য নতুন একটি ছোট ঘর চেয়েছেন।
ছোট্ট শিশু মীরাজ ৪র্থ শ্রেণীতে পড়ে সে বলে উঠলো আচ্ছা আংকেল এই হাসপাতালের নাম কি? আর হাসপাতাল হলেতো সামনে নাম লেখা থাকে এখানে নেই কেন? জরাজীর্ণ ক্লিনিকের নামের স্থানটিও ঝরে পরে যাওয়াতে উত্তর মিল্লো না। ছোট্ট শিশুর মনে। ক্লিনিকের দায়িত্বে থাকা (সিএইচসিপি) বকুল আক্তার বলেন, ক্লিনিকটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। যে কোন সময় দূর্ঘটনাও ঘটে যেতে পারে। এখানে প্রতিদিন মানুষের সেবায় কাজ করে যাচ্ছি।
এই বিষয়ে লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ এনামুল হক বলেন, লালমাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ২১ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক সেবা প্রদান করে আসছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কিন্তু বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে বহু আগে নির্মীত যার মধ্যে ৪ টি খুবই ঝুঁকিপূর্ণ ও ৯ টি মাঝারি ঝুঁকিপূর্ণ কমিউনিটি ক্লিনিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় সেবা প্রদান করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (ঈঐঈচ) গণ। ইতমিধ্যে (ঐঊউ) হেলথ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টকে এই ব্যাপারে অবগত করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...