...
শিরোনাম
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ ⁜ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ ⁜ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ⁜ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস ⁜ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি ⁜ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া ⁜ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ ⁜ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম ⁜ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ ⁜ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:09 AM

...
চট্টগ্রামে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন News Image

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম জামালখান প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে এই আয়োজন করা হয়। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান। বক্তব্যে আন্তর্জাতিক ও বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, সুদানে আজ গণহত্যা চলছে, ফিলিস্তিনে নির্বিচারে নারী-শিশুদের হত্যা করা হচ্ছে। মিয়ানমারের মোসলমানদের নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। সারা বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ কোটি ২০ লাখেরও বেশি মানুষ।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন- শান্তির আশায় আমরা সরকার পরিবর্তন করছি কিন্তু সমস্যা আমাদের জীবনবব্যবস্থায়। সর্বশেষ ২০২৪ সালের জুলাইতে শান্তির আশায় স্বৈরাচারের পতন ঘটানো হলো। তবে সেই কাঙ্খিত শান্তি আসেনি। পরিসংখ্যান বলছে গত নয় মাসে দুই হাজার ৯১১ জন খুন হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশ জুড়ে অন্তত ৩০১ নারী-পুরুষ ও শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ২০৯ জনের পরিচয় জানা গেছে, বাকি ৯২ জন এখনো ‘অজ্ঞাতপরিচয়’। গত বছর নদী থেকে অন্তত ৪৪০টি মরদেহ উদ্ধার হয়েছিল, যার মধ্যে ১৪১ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এই হচ্ছে দেশের বর্তমান চিত্র। শান্তির জন্য গণঅভ্যুত্থান হয়ে গেলো কিন্তু শান্তি আসে নাই। আসন্ন ফেব্রয়ারী মাসে দেশে নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা শান্তির আশা করছি। এ যেন মাকাল ফলের গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করার মত অসম্ভব কল্পনা করছি।

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ ও শান্তির একমাত্র পথ উল্লেখ করে তিনি বলেন- আমরা ব্রিটিশদের দেওয়া মানবচরিত্র গণতান্ত্রিক জীবনব্যবস্থা অন্ধ ভাবে অনুকরণ করছি। তবে এই ত্রুটিপূর্ণ জীবনব্যবস্থা দিয়ে কখনোই শান্তি আসবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া নির্ভূল জীবনব্যবস্থার বিকল্প নেই। কোরআনকে মৌলিক ভিত্তি ধরে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা নামক একটি বই লিখছেন। সেই বইতে জাতির সামনে ইসলামের মাধ্যমে যাবতীয় সমস্যা সমাধানের পথ তুলে ধরা হয়েছে। মুখ্য আলোচক জনগণকে মাকালফল নামক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহবান জানান।

সংগঠনটির চট্টগ্রাম জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় আমির মাহাবুব আলম।

বক্তব্যে তিনি বলেন- বিট্রিশরা ২০০ বছর আমাদেরকে শাসন করেছে। তারা গণতন্ত্রের মাধ্যমে আমাদের শাসন করেনি। তবে চলে যাওয়ার আগে আমাদের ওপরে বিভক্তির গণতন্ত্র চাপিয়ে দিয়ে গিয়েছে। গণতন্ত্রের নামে হানাহানি করতে করতে আজকে দেশ অগ্নিগর্ভে পরিনত হয়েছে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ রয়েছে হেযবুত তওহীদের কাছে। বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত হয়ে তিনি চট্টগ্রামে হেযবুত তওহীদের ১৩টি ইউনিটের সকল সদস্যদের জেলার সর্বস্তরের মানুষের কাছে এই মুক্তির পথ তুলে ধরতে আহবান জানান।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতি। তিনি বলেন- দেশ আজ এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে একজন মা তার গর্ভের সন্তানকে চিরকুট লিখে ফেলে দিয়ে যাচ্ছে। এমন অবস্থা থেকে মুক্তির জন্য, মানবজাতির মুক্তির জন্য চট্টগ্রামে সকল নারী-পুরুষ সদস্যদের মাঠে থেকে কাজ করতে উজ্জীবিত করেন।

বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম আঞ্চলিক আমির মোঃ সেলিম হোসেন, চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক জোবাইদা আক্তার বেবি, চট্টগ্রামের জেলা সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোহান, জেলা নারী সম্পাদক আমতুল্লাহ বিনতে নজরুল প্রমুখ।

জোরারগঞ্জ থানা আমির এম জসিম উদ্দিন ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আনোয়ারা থানা আমির মোঃ দেলোয়ার হোসেন, ইপিজেড থানা আমির মোঃ ফারুক হোসেন, পতেঙ্গা থানা আমির মোঃ রিয়াজ খান, কোতোয়ালি থানা আমির মোঃ বেল্লাল হোসেন, মিরসরাই থানা আমির মোঃ মহিবুল্লাহ রহমান, সীতাকুণ্ড থানা আমির আকলিমা আক্তার, রাঙ্গামাটি থানা আমির হাবিবুর রহমান, পাহাড়তলী থানা আমির ইকবাল হোসেন, ডাবলমুরিং ও খুলশী থানা আমির মোঃ ফরহাদ হোসেন।

কর্মী সম্মেলনে বক্তাদের বক্তব্য শেষে পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে সাধারন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে হেযবুত তওহীদের কয়েক হাজার সদস্য উপস্থিত ছিলেন। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ

কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...

ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...

ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের

ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...

ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
➤ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
➤ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
➤ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস
➤ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
➤ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া
➤ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ
➤ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম
➤ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir