প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 9:06 PM
দেবিদ্বারে প্রতিবেশির উঠনে খেলতে যাওয়ায় সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে মোঃ হোসাইন নামের সাড়ে তিন বছরের এক শিশুকে ধারালো কাচি দিয়ে মাথায় কুপিয়ে এবং পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশি মোঃ হাসান (৩৫) ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। মোঃ হোসাইন রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের সাথে প্রতিবেশি মোঃ হাসান (৩৫) এর সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে হাজী মোহাম্মদ সুমনের সাড়ে তিন বছরের ছেলে মোঃ হোসাইন বাড়ীর অন্যান্য ছেলেদের সাথে প্রতিবেশি হাসানের বসত বাড়ীর উঠানে খেলা ধুলা করার সময় হাসান তার হাতে থাকা ধারালো কাচি দিয়ে শিশু হোসাইনের মাথার পিছনে ডান পাশে কুপ দিয়ে কেটে ফেলে, এতে শিশু হোসাইন গুরুত্বর আহত হয়ে মাটিতে পড়ে যায়। ওই সময় হাসানের ছেলে নাফি (১৫) ও স্ত্রী মোসাঃ মাহমুদা আক্তার (৩২) এসে রক্তাক্ত শিশু হোসাইনকে আবারো পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় শিশু হোসাইনের ছোট চাচা মোঃ ইমরান (১৭) ভাতিজাকে বাঁচাতে গিলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিশু হোসাইনের বাবা হাজী মোহাম্মদ সুমন সরকার বলেন, পারিবারিক সমস্যা থাকতে পারে, তাই সাড়ে তিন বছরের শিশুকে এভাবে কুপিয়ে ও পিটিয়ে যারা আহত করতে পারে, তাদের আমি মানুষ বলে মনে করি না। তারা আমার ছোট শিশুকে হত্যার উদ্দেশ্যে এভাবে মেরেছে। আমি তাদের বিচার চাই। এ ব্যাপারে দেবিদ্বার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...