প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 3 Nov 2025, 7:51 PM
১৬০ কোটি ছাড়ালো রাশমিকার ‘থাম্মা’
ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত বছরের শেষ থেকে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। টানা দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন। এবার হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’ সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন। আদিত্য সরপতদার পরিচালিত এই সিনেমায় রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। দীপাবলি উপলক্ষে ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমাটি মুক্তির কয়েক দিন আগে প্রকাশিত হয় এ সিনেমার ‘পয়জন বেবি’ গান। দীর্ঘ দিন পর এ গানের মাধ্যমে পর্দায় ফিরেছেন মালাইকা আরোরা। জেসমিন স্যান্ডলাস, সচিন-জিগর ও দিব্যা কুমারের এ গানে রাশমিকা-মালাইকার নাচে বুঁদ হয়ে আছেন দর্শকরা। তাছাড়া ‘তুম মেরে না হুয়ে’ গানে আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা যায় আবেদনময়ী রাশমিকাকে। ফলে মুক্তির আগে থেকেই ‘থাম্মা’ সিনেমা আলোচনায় রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত হিন্দি ভাষার ৩৭টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার তালিকায় ‘থাম্মা’ এর অবস্থান চতুর্থ। এ তালিকার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি), দ্বিতীয় ‘ওয়ার টু’ (২৮ কোটি রুপি), তৃতীয় সিকান্দার (২৫ কোটি রুপি)। চলুন জেনে নিই, ১৩ দিনে কত টাকা আয় করেছে রাশমিকার সিনেমাটি। স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘থাম্মা’ সিনেমা ১৩ দিনে শুধু ভারতে আয় করেছে ১৩৮.৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২২.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৬১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২২ কোটি ৩৬ লাখ টাকা)। ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘থাম্মা’। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। ইউ/এ ১৬+ রেটিংসহ অনুমোদিত সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড। সিনেমাটির গল্প প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা ভারাইটিকে বলেন, “এ সিনেমা সরাসরি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, কিন্তু অনেক ধারণার মূল আমাদের নিজেদের। এটি পশ্চিমা ধারার আগে থেকেই আমাদের সংস্কৃতিতে বিদ্যমান।” আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল শর্মা, ফয়সাল মালিক। তাছাড়া সিনেমাটিতে একঝাঁক তারকা অতিথি হিসেবে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন-মালাইকা আরোরা, নোরা ফাতেহি, অমর কৌশিক, সত্যরাজ, বরুণ ধাওয়ান, সুনীল কুমার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...