প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2025, 10:00 AM
কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
কুমিল্লা ডিবি ও কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম। তিনি বলেন, “আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাইনি। পরে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তাররা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন— আকরাম হাসান রকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মো. রাসেল হাসান (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মো. মুবারক হাসান রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) এবং গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।
পুলিশ জানায়, নাশকতা বিরোধী একটি মামলায় পলাতক থাকা এসব নেতাকর্মীরা গত ৩০ অক্টোবর সকালে দুটি সিএনজি অটোরিকশাযোগে নগরীর ঈদগাহ মাঠ এলাকার অটোরিকশা স্ট্যান্ড গলি ও পার্কের সামনে আসে। সেখানে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে এবং সেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের দাবি, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই মিছিলে অংশ নেওয়া ১২ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...