...
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ⁜ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল ⁜ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন ⁜ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ⁜ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ⁜ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ⁜ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ⁜ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক ⁜ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস ⁜ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু ⁜ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা ⁜ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর ⁜ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ⁜ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা ⁜ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা ⁜ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি ⁜ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন ⁜ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2025, 1:04 AM

...
চৌদ্দগ্রামে বিয়ে বাড়ীতে হামলা-ভাংচুর, আহত ২ News Image

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় প্রতিপক্ষের আয়েশা বেগম নামে এক নারীসহ কমপক্ষে দুইজন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা আয়েশা বেগমের শ্লীলতা হানির চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রাম পুর্ব পাড়ায়। এ ঘটনায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সামাজিক ভাবে সমাধানের আশ^াসে উভয় পক্ষ শান্ত হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রামের মৃত আব্দুল মালেক ও আবুল কাশেমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ সংক্রান্তে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এক বছর পূর্বে আদালতের নির্দেশনা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শ উপেক্ষা করে মামলার বিবাদী আবুল কাশেম পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে এবং স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের সহযোগিতায় আব্দুল মালেকের নিজস্ব জায়গায় একটি পাকা বসতঘর নির্মাণ করে। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস-দরবার হলেও তখন কোনো সমাধান না হওয়ায় এখনো ওই ঘটনার জের চলমান রয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে আব্দুল মালেকের ছেলে মো: ফারুকের বিয়ের দিন-তারিখ ছিলো। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিক সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এদিকে সোমবার সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত আবুল কাশেম, আবুল বাশার, একই গ্রামের শামসুল আলম হুজুর ও তার ছেলে নোমান এর নেতৃত্বে কয়েকজন উৎশৃংখল যুবক বাড়ীর মূল রাস্তার মাথায় সাজানো বিয়ের গেইটটি ভাংচুর করে। এ সময় ফয়সাল আহমেদ নামে স্থানীয় যুবক বিয়ে গেইট ভাংচুরের ভিডিও তার মুঠোফোনে ধারণ করে। এ ঘটনায় ভুক্তভোগিরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কলদিলে চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিমাই চন্দ্র নাথের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় যুবক ফয়সাল তার মোবাইল ফোনে ধারণকৃত ভাংচুরের ভিডিওটি পুলিশের কাছে স্বাক্ষ হিসেবে প্রদর্শন করায় আবুল কাশেম, শামসুল আলম হুজুরসহ প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়। উত্তেজিত অবস্থায় তারা ফয়সালের বাড়ী ঘরে অতর্কিত হামলা চালায়। হামলায় তার মা আয়েশা বেগম গুরুতর আহত হন। হামলাকারীরা ফয়সালের মায়ের শ্লীলতাহানিরও প্রাণ নাশের চেষ্টা করে। এ সময় তাদের শোর-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বিয়ের কার্যক্রম সমাপ্ত হলে আগামী শনিবার বিষয়টি নিয়ে সামাজিক মীমাংশার আশ^াস পেয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ভুক্তভোগি মো: ফারুক এর পরিবার, অপর ভুক্তভোগি ফয়সাল জানায়, সামান্য ঘটনায় শামসু হুজুর, নোমান, আবুল কাশেমসহ তাদের সহযোগিরা আমাদের বাড়ী ঘরে হামলা-ভাংচুর চালায় এবং বিয়ের জন্য সাজানো গেইটটি ভেঙে ফেলে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব আবাদ মিয়া, আমির হোসেন, মোহাম্মদ হোসেন জানান, পারিবারিক পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলয় বিয়ের গেইট ও বাড়ী ঘর ভাংচুরের মত ন্যাক্কার জনক ঘটনা ঘটে। পরে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত শামসুল আলম, আবুল কাশেমের মুঠোফোন নম্বরে একাধিকবার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিমাই চন্দ্র নাথ জানান, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়। ভাংচুরের ঘটনা সঠিক। আমরা গিয়ে হামলাকারীদের কাউকে পাইনি। ভুক্তভোগিদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...

জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...

কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...

গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...

মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
➤ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
➤ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
➤ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
➤ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
➤ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
➤ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
➤ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
➤ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস
➤ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
➤ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা
➤ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
➤ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
➤ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
➤ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা
➤ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি
➤ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
➤ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir