...
শিরোনাম
ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ⁜ চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে ⁜ প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি ⁜ এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায় ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ ⁜ কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ⁜ কুমিল্লা জেলা রোভারের ১৯তম কোর্স ফর রোভার মেট উদ্বোধন ⁜ কুবি শিক্ষার্থীদের জন্য প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা ⁜ কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয় ⁜ দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন ⁜ কুমিল্লা ছোটরা কলোনিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ⁜ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর ⁜ বুড়িচংয়ে আ'লীগের ডাকা লকডাউনে যানবাহন চলাচলে তেমন কোন প্রভাব পড়েনি ⁜ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ⁜ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ⁜ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১ ⁜ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪ ⁜ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2025, 1:06 AM

...
বিএনপির প্রার্থী বাবা - ছেলে, জামায়াতের আমীর, নিবন্ধন বিচার নিয়ে ব্যস্ত এনসিপি News Image

নিজস্ব প্রতিবেদক

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ শেষে দেশ এখন নির্বাচনমূখী হচ্ছে। এই ধারবাহিকতায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন তাদের প্রার্থী দিচ্ছে। সভা সমাবেশের নামে চলছে প্রচার প্রচারনা। 

কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীতা নিয়ে সমীকরনটা সহজ হলেও জাতীয় নাগরিক পার্টি ব্যস্ত রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের বিচার ও এসনিপির রাজনৈতিক নিবন্ধন পেতে। কুমিল্লা দাউদকান্দি তিতাস আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইতিমধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ ও তার ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মাহবুব হোসেনের নাম শোনা যাচ্ছে। যদিও এর আগে কুমিল্লা ১ ও ২ আসনে মনোনয়ন পেয়েছিলেন খন্দকার মোশারফ। এবার দল বাবা ছেলের মধ্যে কাকে মনোনয়ন দেয় সেটাই দেখার বিষয়। 

এ বিষয়ে খন্দকার মোশারফ হোসেনের ছেলে মারুফ হোসেন জানান, তার বাবা কুমিল্লা ১ আসন থেকে চারবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৮ সালের নির্বাচনে কুমিল্লা ১ ও কুমিল্লা ২ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন। তার বাবা শারিরিকভাবে কিছুটা অসুস্থ। এই সময়ে দলের সাংগঠনিক কাজে তিনি সময় দিয়েছেন।  যদি কুমিল্লা ১ আসনে খন্দকার মোশারফ হোসেন নির্বাচন করতে না পারেন তবে ছেলে হিসেবে তিনি নির্বাচন করতে চান বলে আশা প্রকাশ করেন।  

এদিকে কুমিল্লার  বিএনপির শীর্ষ নেতারা বলছেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির গ্রুপিং থাকবে না। যাকে দল মনোয়ন দিবে তার পক্ষে নেতাকর্মীরা কাজ করবেন। 

এদিকে একক প্রার্থী দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা উত্তর জেলার সভাপতি মোঃ মনিরুজ্জামান বাহলুল মাঠে প্রচার-প্রচারনায় করছেন। তিনি এখন পবিত্র হজব্রত পালনে সৌদিতে অবস্থান করছেন। এই প্রতিবেদককে মুঠোফোনে মোঃ মনিরুজ্জামান বাহলুল জানান, ৫ আগষ্টের পর এই এলাকার মানুষের বিবেক খুলে গেছে। দেশে সংস্কার চলছে উল্লেখ করে বাহলুল জানান, স্বাধীনতাত্তোর দেশ সংস্কারে জামায়েরত ভালো ভূমিকা রাখছে। মানুষের কল্যানে কাজ করছে জামায়াত। কুমিল্লার মানুষ পরিবর্তণ চায়। যুব সমাজ আজ উচ্ছাসিত। তারা জামায়াতের জন্য কাজ করতে প্রত্যয় ব্যক্ত করেছে। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে জামায়াতের  একটি ইতিবাচক ফলাফল হবে। 

এদিকে দেশের আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কে প্রার্থী হবেন এমন কোন ঘোষণা নেই দলটির। দলটির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হাফসা জাহান জানান, তারা এখন দলের নিবন্ধন পেতে ব্যস্ত। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের বিচার ও দেশের সংস্কার নিয়ে কাজ করছে। বিচার ও সংস্কার কাজ একসঙ্গে চলতে পারে, এরপরই নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে জুলাই আন্দোলনের কাঙ্খিত প্রত্যাশা পূরণ হবে। তিনি জানান এনসিপি নিবন্ধন পেলেই কোন আসনে কে প্রার্থী হবেন তা জানানো হবে। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে  বিএনপির অবস্থান কর্মসূচি
ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বি...

আয়েশা আক্তারদেশকে অস্থিতিশীল করা, নৈরাজ্য সৃষ্টি এবং ফ্যাসিবাদী আগ্রাসনের অপচেষ্টার প্রতিবাদে কুমিল্...

চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে
চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বিঘ্ন...

প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি
প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি

আয়েশা আক্তারদেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বা...

এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায়
এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায়

কাজী খোরশেদ আলমএলপিজি গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার মধ্যবিত্...

নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপ...

ফয়সল আহমেদ খান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বা...

কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত...

সুজন মজুমদার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, নিম্নমানের নির্মাণকাজ কিংবা সরকারি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি
➤ চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে
➤ প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি
➤ এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায়
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ
➤ কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
➤ কুমিল্লা জেলা রোভারের ১৯তম কোর্স ফর রোভার মেট উদ্বোধন
➤ কুবি শিক্ষার্থীদের জন্য প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা
➤ কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয়
➤ দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন
➤ কুমিল্লা ছোটরা কলোনিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
➤ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর
➤ বুড়িচংয়ে আ'লীগের ডাকা লকডাউনে যানবাহন চলাচলে তেমন কোন প্রভাব পড়েনি
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
➤ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
➤ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
➤ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
➤ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir