প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 8:16 AM
বিএনপি নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় কুমিল্লায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আনোয়ার হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা জনাব এ.এম. নাজিম উদ্দিনের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বাখরাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বাখরাবাদ গ্যাস শ্রমিক কর্মচারী সংসদ (রেজি: নং বি-১৯৩৩) সিবিএ এর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আমাদের প্রিয় নেতা নজরুল ইসলাম খান, আনোয়ার হোসেন ও এ.এম. নাজিম উদ্দিন দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাখরাবাদ গ্যাস শ্রমিক কর্মচারী সংসদের সভাপতি কাজী জসিম মান্না। এতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি তাজুল ইসলাম, কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, বাখরাবাদ গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আরিফুর রহমান আরব ও সাধারণ সম্পাদক কাজী আবদুল অদুদ রবি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব জালাল উদ্দীন জালাল, রফিকুল ইসলাম, আজাদুল ইসলাম, হুমায়ুন কবীর, মিজানুর রহমান, জামাল হোসেন, রাজু খান প্রমুখ। দোয়া ও মোনাজাত মাহফিলে অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...