প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 12:03 AM
গত সতেরো বছর জামায়াত-শিবির সুদের ব্যবসার সাথে জড়িত ছিল
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডে বর্ণাঢ্য র্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
তিনি বলেন, দেশে যাতে নির্বাচন না হয় সেজন্য ৫ আগস্টের পর একটি কুচক্রি মহল অজুহাত তৈরী করছে। তারা কখনো পিআর, কখনো গণভোটের কথা বলছে। আসলে বাংলাদেশে তাদের ভোট নেই। তারা জানে নির্বাচনে গেলে দেশের মানুষ তাদের ভোট দিবে না। জামায়াত নির্বাচনে গেলে সারাদেশে চার পাঁচটা আসনও পাবে না। তাই তারা নির্বাচনে যেতে চায় না। ওই চক্রটি সারাদেশে যুবদল ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অথচ ওই দলটির নেতাকর্মীরা গত সতেরো বছর মাল্টিপারপাসের নামে সুদের ব্যবসা করেছে। মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এগুলোর সাথে জামায়াত শিবিরের লোকজন জড়িত। আজকে তারা আবার মুখে ইসলামের কথা বলছে।
সদর দক্ষিণ যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ খোকা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ হানিফ, সোহেল মজুমদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান মজুমদার, যুগ্ম আহবায়ক হুমায়ুন, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক জয়নাল আবেদীন, যুবদল নেতা নাজমুল হাসান রনি, তারিফ, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ। এসময় সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...