...
শিরোনাম
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২ ⁜ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি ⁜ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি ⁜ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন ⁜ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত ⁜ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি! ⁜ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ⁜ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য ⁜ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক ⁜ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের ⁜ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত ⁜ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল ⁜ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর ⁜ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা ⁜ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি ⁜ ১৫০ কোটি টাকায় পিকে ও শাকিরার প্রাসাদসম বাড়ি কিনলেন ইয়ামাল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2025, 11:10 AM

...
সীমাহীন ভোগান্তি আর জনদুর্ভোগ News Image

কাজী খোরশেদ আলম

কুমিল্লা জেলা শহরে প্রবেশের প্রধান মাধ্যম মেজর এম এ গনি সড়ক। কুমিল্লা শাসনগাছা বাসাস্ট্যান্ড থেকে ব্রাহ্মণপাড়ার মীরপুর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। দীর্ঘ এই সড়কের প্রায় পুরোটাতেই শত শত গর্ত আর খানাখন্দে ভরপুর। বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায়, খাড়াতাইয়া বাজার ও  গাজীপুর এলাকা, বুড়িচং বাজারের বসুন্ধরা চত্বর, কলেজ গেইট ও হাইস্কুল গেইট এলাকা, ব্রাহ্মণপাড়া বাজারের দক্ষিন পাশে ঈদগা ও কবরস্থান এলাকা যেন মরণফাঁদে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলে ছোট বড় গর্তে পানি জমে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে এ পথে চলাচলকারীদের যাত্রী ও চালকদের দুর্ভোগের শেষ নেই।

স্থানীয়রা জানায়, ২০২৪ সালের আগস্টে বুড়িচংয়ে বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়াসহ আশপাশের কয়েকটি উপজেলা প্লাবিত হয়। এতে বন্যার পানির স্রোতে সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ২১ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশই বেহাল।  সড়কের মাঝে বড় গর্তের সৃষ্টি হয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে করে বাজারের ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়াসহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারী চাকুরীজীবী,  ব্যবসায়ী, স্কুল কলেজ মাদরাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা বেশি ভোগান্তির শিকার। বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জেলা শহরের সাথে যোগাযোগ করতে জীবনের ঝুকি নিয়েই বের হতে হয়। তাছাড়া রয়েছে ভাড়ার হয়রানী ও দূর্ভোগ।এছাড়া কাঁদা-পানিতে গাড়ি উল্টে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এই দুর্ভোগের কারণে গত এক বছরে পরিবহন চালক ও মালিকরা ভাড়া বাড়িছেন কয়েকগুন।

সরেজমিন দেখা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার অংশ পার হয়ে বুড়িচং উপজেলার অংশে প্রবেশ করতেই সড়কের বেহাল দশা চোখে পড়ে। বুড়িচংয়ের ভরাসার, ইছাপুরা, খাড়াতাইয়া, বুড়িচং কলেজ গেইট, হাইস্কুল গেইট, বসুন্ধরা চত্বর এলাকায় খানাখন্দে ভরা সড়কটি। এসব স্থানের অনেক জায়গায় পিচ ঢালাইয়ের কোনো অস্তিত্ব নেই। খাড়াতাইয়া থেকে বুড়িচং উপজেলা সদর এবং ব্রাহ্মণপাড়া সদর থেকে টাটারা পর্যন্ত সড়কের অবস্থা বেহাল। কয়েকটি স্থানে পিচঢালাই ও সুরকিও বিলীন হয়ে গেছে।

জাকির হোসেন নাঈম নামে এক সিএনজিচালিত এক অটোরিকশাচালক বলেন, এক মাস আগে ইঞ্জিন ডাউন দিয়েছি। রাস্তায় বড় বড় গর্তের কারণে আবারও ইঞ্জিন ডাউন দিতে হয়েছে। প্রতিবারে ২০ হাজার করে মোট ৪০ হাজার খরচ হয়েছে। যাত্রীদের কাছে ১০ টাকা বাড়তি ভাড়া চাইলে বাকবিতণ্ডা হয়। আমরা দ্রুত এই সড়ক সংস্কার চাই।

সম্প্রতি সড়কটি সংস্কার ও মেরামতের জন্য কাজ শুরু হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানীর রিজিওনাল ম্যানেজার মোঃ আক্তার হোসেন বলেন,আমি আমার কর্ম এলাকায় আসা যাওয়ার পথে বুড়িচং ও ভরাসার বাজারের অবস্থা খুবই করুণ দেখতে পাই এবং ভোগান্তি পোহাই। যাত্রী ও চালকদের অনেক দূর্ভোগ পোহাতে হয়। এই দূর্ভোগের শেষ কোথায়? বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এর কুমিল্লা জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ শামীমুল ইসলাম বাবুল বলেন, বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর দূর্ভোগ লাঘবে এই সড়কের কাজটি দ্রুত সম্পূর্ণ করা জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি। এম এস জামান এন্টারপ্রাইজ দায়িত্বশীল হাজী মীর কাশেম বলেন, খাড়াতাইয়া বাজারের পূর্ব পাশে রাস্তার খালের মাটি রাতের আধারে বিক্রয় করায় রাস্তা ভেঙ্গে গেছে। তাই কাজটি ধীরগতিতে হচ্ছে। এছাড়া বন্যায় রাস্তাটি বিভিন্ন স্থানের মাটি নরম হয়ে আছে ফলে কাজে থিকনেস ঠিক রাখার জন্য সময় নিয়ে কাজটি করা হচ্ছে। তবে বাজারের অংশগুলো আমাদের কাজের মধ্যে নেই। এগুলোর জন্য আবার ট্রেন্ডার দেওয়া হবে।কুমিল্লা থেকে বুড়িচং মুকিব ব্রীজ পর্যন্ত তার মধ্যে শাসনগাছা থেকে মোল্লা বাড়ী, সোনার বাংলা কলেজ থেকে আজাদ মিয়ার বাড়ীর মসজিদ পর্যন্ত, খাড়াতাইয়া বাজারের উত্তর দিকে ৭০ মিটার, বুড়িচং খাদ্য গোদান থেকে মুছি বাড়ীর পর্যন্ত আমাদের কাজের অংশ না।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন বলেন, সড়ক ও জনপথের প্রকৌশলী মহোদয় ভিজিট করেছেন গত সপ্তাহে। ম্যাটেরিয়াল ল্যাব টেস্ট করাসহ যাচাই করে দেয়া হচ্ছে। সামনে কাজের ধাপ আরও রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ থেকে এই সড়ক সঠিকভাবে তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ আছে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সড়কের কাজ নিদির্ষ্ট সময়ে সম্পূর্ণ হবে। সড়কে ব্যবহার করা পাথরগুলো পরিক্ষা করে সঠিক পাওয়া গেছে। এখানে নিন্মমানের কোন পাথর ব্যবহার করা হচ্ছে না।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২

ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...

সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি

বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...

সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত

সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...

‘দেবিদ্বারের বাড়ির মালিকের  মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...

মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
➤ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
➤ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
➤ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
➤ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
➤ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
➤ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
➤ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য
➤ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক
➤ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের
➤ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত
➤ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল
➤ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর
➤ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
➤ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
➤ ১৫০ কোটি টাকায় পিকে ও শাকিরার প্রাসাদসম বাড়ি কিনলেন ইয়ামাল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir