প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2025, 8:30 AM
তিতাসে দেশী-বিদেশী অস্ত্রসহ চার নারী আটক
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে একাধিক দেশী-বিদেশী অস্ত্রসহ চার নারীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার শাহপুর গ্রামে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে আটককৃতদের অস্ত্র মামলায় কোর্টের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়। তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে শাহপুর গ্রামে একাধিকবার অভিযান চালানো হয়। যৌথবাহিনী প্রথম অভিযানে রাত ১১টায় আব্দুর কাদির মিয়ার বসতঘর থেকে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এঘটনায় আব্দুর কাদিরের স্ত্রী মোসা. শান্তি বেগম (৬০) কে আটক করা হয়। এছাড়া থানা পুলিশের রাত দেড়টায় আরেকটি অভিযানে মো. আলাউদ্দিনের বিল্ডিং এর সানসিট থেকে একটি রিভালবার, ছয় রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি ও পাইপগান এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এসময় আলাউদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার (২৯), জহির ভূঁইয়ার স্ত্রী জুবেদা আক্তার ময়না (৩৩) এবং মৃত আঃ মতিন মোল্লার মেয়ে আমিনা আক্তার (৩৭) কে আটক করা হয়। এছাড়া পুলিশের আরেকটি অভিযানে ব্যাপারী বাড়ির পরিত্যক্ত স্থান থেকে একটি দেশীয় পাইপগান এবং ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে নিয়মিত মামলার আসামী হিসেবে শাহপুর থেকে আরো দুইজনকে আটক করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...
হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন...
বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে প...
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবেকুপি...
কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আট...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৯ আগস্ট: কুমিল্লায় গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় ৫০৯টি মামলা দায়ের হয...