...
শিরোনাম
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত ⁜ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি! ⁜ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ⁜ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য ⁜ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক ⁜ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের ⁜ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত ⁜ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল ⁜ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর ⁜ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা ⁜ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি ⁜ ১৫০ কোটি টাকায় পিকে ও শাকিরার প্রাসাদসম বাড়ি কিনলেন ইয়ামাল ⁜ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ⁜ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক ⁜ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট ⁜ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Oct 2025, 12:13 AM

...
ঘুটঘুটে অন্ধকার গ্রামে আলোর ঝলকানি News Image

মোঃ মাসুদ রানা, দেবিদ্বার

নদীপাড়ের গ্রাম। ঘুটঘুটে অন্ধকার। মাঝেমধ্যে নিভু নিভু আলোর দেখে মেলে। ওই গ্রামের পথ ধরে হাঁটতে হতো হাতড়িয়ে হাতড়িয়ে। সম্প্রতি সেই গ্রাম বদলে গেছে। তরুণদের উদ্যোগে ওই গ্রামে এখন আলোর ঝলকানি।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার চান্দপুর গ্রামের চিত্র এটি। এটি বদলে দিয়েছেন গ্রামের তরুণরা। ব্যক্তিগত উদ্যোগে, নিজেদের খরচে ও স্বেচ্ছাশ্রমে তাঁরা এঁকেছেন এক ভিন্ন চিত্র। এ গ্রামকে তাঁরা সাজিয়েছেন ভিন্ন রূপে। যেন ইউরোপের আদলে আধুনিক গ্রাম। সড়কের পাশে সবুজ সাইনবোর্ডে নাম-পরিচয়সহ ঠিকানা লেখা। পিচ ঢালা সড়ক তো বটেই, সরু কাঁচা রাস্তায় ইটের গাঁথুনিতে চিত্রকর্মের ছোঁয়া। সন্ধ্যা নামলে ল্যাম্পপোস্টে সৌরবিদ্যুতের বাতি জ্বলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় সন্ধ্যা নামলে ডুবে যেত অন্ধকারে। গৃহস্থ বাড়ির কেরোসিন বাতির ক্ষীণ আলো, জোনাকির ঝিকিমিকি আলো ছড়াত। নব্বইয়ের দশকে ঘরবাড়িতে বিদ্যুতের আলো এলেও গ্রামের রাস্তা, বাঁধ আর প্রান্তর ছিল অন্ধকারে। সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পেত। রাতের নিস্তব্ধতায় চুরিও ঘটত।

২০২৩ সালের অক্টোবরে স্থানীয় তিন সামাজিক সংগঠন মিলে উদ্যোগ শুরু। প্রবাসী, চাকরিজীবী ও সাধারণ মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়ান। প্রথমে প্রবেশমুখ থেকে শুরু করে গোমতী বাঁধের প্রায় দুই কিলোমিটার এলাকায় সৌরবাতি স্থাপন করা হয়। পরে গ্রামজুড়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০-এ। প্রতিটি বাড়ি, সড়ক ও প্রতিষ্ঠানের নামে বসানো হয় নির্দেশক বোর্ড। সৌন্দর্য বাড়ানোর জন্য কলেজের সড়কে দুপাশে লাগানো হয় সুপারি ও ফুলগাছ।

সড়কে ল্যাম্পপোস্ট বসানোর দায়িত্ব নেয় ‘চান্দপুর মানবকল্যাণ সংগঠন’। সাইনবোর্ড স্থাপন করে ‘চান্দপুর আদর্শ সমাজসেবা সংগঠন’। গাছ রোপণ ও রং করে ‘হাতটা ধরো যুব সমাজ’।

চান্দপুর মানবকল্যাণ সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন জানান, রাতের অন্ধকার দূর করতে এগিয়ে আসে গ্রামের যুব সমাজ। আমরা ঠিক করি, গ্রাম নিজেরা আলোকিত করব। একাধিক বৈঠক করা হয়। আলোচনা করি, কীভাবে পথঘাটে আলো পৌঁছানো যায়। এর পর প্রবীণ ও গণ্যমান্যের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত হয় সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি বসানো হবে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে। সেই সঙ্গে উন্নত দেশের আদলে প্রতিটি রাস্তা, পাড়া ও বাড়ির নামফলক লাগানোর উদ্যোগ নেওয়া হয়। সৌন্দর্য বাড়াতে লাগানো হয় সারি সারি সুপারি গাছ।

এ ছাড়া কবরস্থান সংস্কার, বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারগুলোকে টিউবওয়েল দেওয়া, গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে।

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আসাদুজ্জামান ভূঁইয়া রাজিব জানান, এই গ্রামের আয়তন ৩ দশমিক ২ বর্গকিলোমিটার। কৃষি ও আবাদি জমি আছে ১২৩ একর। হাজারের বেশি পরিবারের বসবাস।

ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য আশরাফুল ইসলাম জানান, বর্তমানে এই গ্রামে সাতটি পাড়া। সাত হাজারের বেশি লোকের বসবাস। সাইনবোর্ড স্থাপন শেষ। সড়কবাতি স্থাপন শেষ হওয়ার পথে।

অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. জামাল হোসেন বলেন, সৌরবাতি বসিয়ে আনাচে-কানাচে আলো ছড়িয়েছে যুব সমাজ। রাতে পথে বের হলে মনটা ভালো হয়ে যায়। এখন চোর-ডাকাতের ভয় নেই। পথচলা যায় নির্বিঘ্নে। যুব সমাজ চাইলে যে একটা গ্রাম বদলে দিতে পারে, তার উদাহরণ হচ্ছে চান্দপুর।

চান্দপুর আদর্শ সমাজসেবা সংগঠনের সভাপতি ও ব্যবসায়ী হান্নান সরকার জানান, নতুন নেতৃত্ব সৃষ্টিতে আগ্রহীদের নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে সদস্য করা হয়। প্রত্যেক সদস্য যার যার সামর্থ্য অনুযায়ী সংগঠনে প্রতিমাসে চাঁদা দিয়ে থাকেন। তিনি আরও জানান, এই গ্রামের তিন শতাধিক স্বেচ্ছাসেবী এই সংগঠনে যুক্ত। এর মধ্যে একটি বড় অংশ তরুণ।

গ্রাম উন্নয়নে শ্রম-ঘাম দিয়ে যারা অগ্রণী ভূমিকা রাখেন, তাদের অন্যতম রবিউল, সাকিব, মেহেদী হাসান ও আবু হানিফ। তাঁরা চান বড়দের দেখানো পথে হাঁটতে। অন্যের যে কোনো প্রয়োজনে ডাকলে ছুটে যান। তাদের স্বপ্ন, ছবির মতো শান্তিময় গ্রাম গড়ে উঠুক।

চান্দপুর মানবকল্যাণ সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, এসব কাজ মূলত সবার অংশগ্রহণে হচ্ছে। আগামীতে সিসি ক্যামেরা লাগানোসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়ার চেষ্টা করবেন বলে জানান চান্দপুর আদর্শ সমাজসেবা সংগঠনের সভাপতি হান্নান সরকার। তিনি বলেন, সংগঠনের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রামের প্রবাসীরা সবচেয়ে বেশি আর্থিক সহায়তা পাঠিয়ে থাকেন।

স্থানীয় ব্যবসায়ী ও চাকরিজীবীদের ভূমিকাও কম নয়। এদেরই একজন মো. কামাল হোসেন, পেশায় ব্যবসায়ী। তিনি বলেন, এখানে আমার জন্ম, বসবাস। তাই গ্রামের যে কোনো কাজে আমার দায় আছে। সেই দায় থেকে যুবসমাজ যখন যে কাজে ডাকে, তাদের পাশে দাঁড়াই। সাধ্যমতো সহযোগিতা করি।

যুবসমাজের পাশে থেকে নিয়মিত আর্থিক অনুদান দিয়ে থাকেন আরেক ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস উদ্দিন। তিনি বলেন, গ্রাম আমাদের শিকড়। এখানে আমরা বড় হয়েছি। দল-মতের ঊর্ধ্বে উঠে আমরা একত্রে গ্রামটাকে সাজাই।

উদ্যোগটি শুধু এই গ্রামে নয়, আশপাশের গ্রামগুলোতেও সাড়া ফেলেছে। চান্দপুর গ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে ইতোমধ্যে পাশের লক্ষ্মীপুরের গোমতী সেতু থেকে বেশ কিছু সড়কবাতি স্থাপন করা হয়েছে। তাছাড়া পাশের গ্রামের অনেকে পরামর্শ নিতে ও দেখতে আসছেন চান্দপুরে।

স্থানীয় গঙ্গামণ্ডল মডেল কলেজের শিক্ষক আব্দুল কাদের জিলানী বলেন, সৌরশক্তি ব্যবহার করে গ্রামকে আলোকিত করার এই উদ্যোগ কেবল প্রযুক্তির নয়, সামাজিক জাগরণের প্রতীক। অংশগ্রহণমূলক উন্নয়নের এমন দৃষ্টান্ত বাংলাদেশে বিরল। চাইলে এই মডেল অন্য জেলাতেও ছড়িয়ে দেওয়া সম্ভব।

চান্দপুর মানবকল্যাণ সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেনের মতে, ভালো কাজের উদ্যোগ ও ভালো হওয়ার প্রতিযোগিতার মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলা যায়। এর মাধ্যমে সব সামাজিক দ্বন্দ্ব নিরসন করা সম্ভব। তিনি বলেন, স্থানীয় দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনে গ্রামের বড়রা ভূমিকা রাখেন। সালিশ দরবারে সমাজসেবীরা খুব একটা যান না। তবে প্রয়োজনে মুরব্বিরা নির্দেশনা দেন।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম বলেন, চান্দপুর গ্রামের তরুণরা নিজেদের উদ্যোগে সৌরশক্তি ব্যবহার করে গ্রামকে যেভাবে আলোকিত করেছে, তা সত্যি প্রশংসনীয় ও অনুকরণীয়। সরকারি সহায়তা ছাড়া তারা গ্রামীণ উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অন্যদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তরুণ প্রজন্মের এই ইতিবাচক চিন্তা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করতে পারে। উপজেলা প্রশাসন সবসময় এমন উদ্যোগে পাশে থাকবে। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, আলো থাকায় গ্রামের নিরাপত্তা বেড়েছে, অপরাধ কমেছে। এ উদ্যোগ অন্য গ্রামেও ছড়িয়ে দেওয়া উচিত।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত

সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...

‘দেবিদ্বারের বাড়ির মালিকের  মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...

মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...

হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন...

বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে প...

নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা    দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে    এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবেকুপি...

কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য
কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আট...

কুমিল্লা জেলা সংবাদদাতা,৯ আগস্ট: কুমিল্লায় গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় ৫০৯টি মামলা দায়ের হয...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
➤ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
➤ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
➤ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য
➤ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক
➤ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের
➤ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত
➤ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল
➤ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর
➤ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
➤ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
➤ ১৫০ কোটি টাকায় পিকে ও শাকিরার প্রাসাদসম বাড়ি কিনলেন ইয়ামাল
➤ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
➤ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক
➤ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট
➤ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir