প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2025, 12:11 AM
মুরাদনগরে কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল
মহিউদ্দিন আকাশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মুরাদনগরে গণসংযোগ করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মুরাদনগর থেকে ৫ বার নির্বাচিত সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ২৪ অক্টোবর শুক্রবার জুমআর পূর্বেই তিনি জাহাপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এসময় সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সাথে মুসাফাহ করতে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা যায়। সাবেক মন্ত্রী কায়কোবাদ এর গাড়ি বহর যাওয়ার পথে সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে দাদাভাই দাদাভাই স্লোগানে স্বাগত জানায় মুরাদনগরের আপামর জনতা।
জুমাআ পূর্ব সময়ে নিজের শৈশবকালের স্মৃতি বিজড়িত নিজ বাড়ির মসজিদে মুসুল্লিদের উদ্দেশ্য আবেগঘন বক্তব্য দেন সাবেক মন্ত্রী কায়কোবাদ। এরপর জুমআর নামাজ আদায় করে বাবা মায়ের কবর যিয়ারত করেন সাবেক এই মন্ত্রী।
বিকেলে মুরাদনগরের দারোরা ইউনিয়নের কাজিয়াতল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় তাকে নারায়ে তাকবির, আল্লাহু আকবর স্লোগানে বরণ করে নেন আয়োজকরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সব সময় আপনাদের সেবা করতে চাই।
এসময় তিনি বলেন- জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই কারাদণ্ড থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমাকে কারো কাছে যেতে হয় নাই, একটা দস্তখত দিতে হয় নাই, একটা উকিলও রাখতে হয় নাই, আদালত যেতে হয় নাই, আল্লাহ মেহেরবানী করে এমনেই আমাকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
কায়কোবাদ আরো বলেন, মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি মুরাদনগরের মাটিও মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশের জন্য দোয়া করবেন মাহফিলের প্রধান বক্তা দেশ বরেণ্য আলেম ড.মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী দোয়া করে জনতার উদ্দেশ্যে বলেন- আল্লাহ যেন এমন জনগন দরদী ধার্মিক নেতাকে আমৃত্যু জনগণের সেবক প্রতিনিধি হয়ে কাজ করার তাওফিক দান করেন।
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর আগমন ঘিরে মুরাদনগরের উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেতাকে এক নজর দেখতে শিশু, যুবক, বয়স্ক, নারী পুরুষের ঢল নামে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা, দুলাল সরকার। উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার। উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ। উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন ও সদস্য সচিব সুমন মাষ্টার। এছাড়াও উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...