প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2025, 8:21 AM
বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলম
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি নুর মোহাম্মদ সুমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, প্রাণীসম্পদ কর্মকর্তা জনি পাল, উপজেলা সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা খাদিজা আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মোঃ জামাল হোসেন, ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির, তারিকুল ইসলাম পিয়াস, জামিনুল ইসলাম তানিম, আরিফুল ইসলাম ও শাকিল আহমেদ।
এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খান, সিএনজি সমিতির সভাপতি মোঃ শহীদুল্লাহ, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...