...
শিরোনাম
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড ⁜ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে ⁜ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি ⁜ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল ⁜ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা ⁜ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি ⁜ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’ ⁜ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ ⁜ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট ⁜ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2025, 11:11 AM

...
প্রধান শিক্ষকের অর্থ কেলেঙ্কারির তদন্তের দাবীতে মানববন্ধন News Image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর 

আজ সকাল থেকেই বিক্ষোভে উত্তাল ছিলো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়। বিক্ষুব্ধ জনতার স্লোগানে মুখরিত পুরো এলাকা। সিন্ডিকেট ভাঙতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।  প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগের সুষ্ঠু তদন্ত চাইছিলেন তারা। 
‎‎‎রোববার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। দুর্নীতির বিরুদ্ধে মিছিল আর স্লোগানে রূপসদী উত্তর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় এসময়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমদ্দারের বিরুদ্ধে কোটি টাকা অর্থ কেলেঙ্কারিসহ সীমাহীন দুর্নীতির বিপক্ষে অবস্থান জানান দেন স্থানীয়রা। 
‎‎বিক্ষোভকারীরা জানান, বিদ্যালয়টিতে দীর্ঘ সময় ধরে চলছে অনিয়ম। কোটি টাকা লোপাট করে নিজেদের আখের গুছিয়েছেন প্রধান শিক্ষকসহ স্থানীয় একটি মহল। এমন সীমাহীন অনিয়ম দেখার যেন কেউ নেই। এমন অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
‎‎‎সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমদ্দারের বিরুদ্ধে কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ আনেন সভাপতি রাশেদুল হক পলাশ। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বেতন ও অন্যান্য ফি যথাযথভাবে ব্যাংকে জমা না করে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।
‎রাশেদুল হক জানান, জানুয়ারি ২০২০ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত ক্যাশ-খাতা ও ব্যাংক স্টেটমেন্ট যাচাই করার পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ লোপাটের প্রমাণ পাওয়া গেছে। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক মূল হিসাব আড়াল করতে ডুপ্লিকেট বা ভূয়া ক্যাশ বই তৈরি করেছেন। 
‎এসব নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান সভাপতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনও। 
‎এসব নিয়ে পুরো উপজেলায় তোলপাড় শুরু হলে গতকাল (১৮ অক্টোবর)  এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন নূর মোহাম্মদ জমদ্দার। এই প্রেক্ষিতেই এবার বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয়রা।

অবশেষে, দুপুরে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাশেদুল হক পলাশের স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়,বিদ্যালয়ের১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যাংকে জমা না করা ও পূর্বের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায়
 ২০২৪ এর ৫৩ ও ৫৪ ধারা অনুযায়ী ১৯ অক্টোবর /২৫ হতে ২ মাসের জন্য বরখাস্ত করা হলো।যা প্রয়োজনে বর্ধিত করা হতে পারে।
এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক জানান, সাময়িক বরখাস্ত সংক্রান্ত চিঠি আমি পেয়েছি। কিন্ত, সেটি যথাযথ নিয়ম মেনে করা হয়নি।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা বলেন, বরখাস্তের বিষয়টি আমি শুনেছি।তবে,অফিসিয়ালি জানিনি।আমরা কাল সোমবার এবিষয়ে বসবো।তখন,বিস্তারিত বলতে পারবো।"

প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দারকে বিকেল পর্যন্ত ফোনে বার বার চেষ্টা সত্বেও যোগাযোগ করা সম্ভব হয়নি।জানা গেছে,  তিনি শিক্ষক আন্দোলনের জন্য ঢাকায় অবস্থান করছেন।অবশ্য, গতকাল (১৮ অক্টোবর)  তিনি,সংবাদ সম্মেলন করে স্পষ্টত বলেছিলেন, আমার বিরুদ্ধে সভাপতিসহ একটি মহল ষড়যন্ত্র করছে।"


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড

এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...

এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...

ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি

এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...

ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল

এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...

বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...

এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...

রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি

এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
➤ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
➤ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
➤ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
➤ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
➤ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
➤ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’
➤ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
➤ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir