প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2025, 9:53 AM
দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে মিলল নবজাতকের অর্ধগলিত লাশ
মোঃ আক্তার হোসেন
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের জানালার পাশে মিলল এক নবজাতকের অর্ধগলিত লাশ। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৯ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের পশ্চিম পাশের জানালা সংলগ্ন এবং বিষ খাওয়া রোগীদের চিকিৎসা দেয়া চৌকির পাশে।
স্থানীয় ফয়েজ আহমেদ নামে এক যুবক জানান, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে একজন অসুস্থ্য রোগী নিয়ে আসলে পঁচা গন্ধ পান। এসময় কর্তব্যরত চিকিৎসক ও সহকারিরা নাক ঢেকে স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন। রোগির ওই স্বজন দূর্গন্ধের উৎস খুঁজতে বের হয়ে জরুরী বিভাগের জানালার পাশে ড্রেনে উপুড় হয়ে পড়ে থাকা ওই অর্ধগলিত নবজাতকের লাশ দেখতে পান।
এ ব্যাপারে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. আব্দুল্লাহ আল কাউছার জানান, দূর্গন্ধ পাচ্ছিলাম ঠিকই, পরে এক লোক জরুরী বিভাগের জানালার পাশে নবজাতকের গলিত লাশ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা ব্যাবস্থা নিতে উর্ধতন কর্তৃপক্ষকে অবহীত করি। সংবাদ পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের গলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মো. জামশেদুল আলম জানান, নবজাতকের লাশ দেখে মনে হয় শিশুটি পূর্নাঙ্গ ছিল এবং ৩/৪ দিন আগের। ডেলিভারী রেজিস্টার দেখছি, দায়িত্বরতদের জিজ্ঞাসাবাদ এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তের পূর্বে বিস্তারিত কিছু বলা যাবেনা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুস সালাম খান মোবাইল ফোনে জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি, আমাদের হাসপাতালের সিসি ক্যামেরার অনেকগুলো সংযোগ ডিসকানেক্ট হয়ে আছে। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টারের কোন শিশু এভাবে ফেলার সুযোগ নাই, কেউ হয়তো অপগর্বজাত শিশুটিকে হাসপাতালে ফেলে গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...