...
শিরোনাম
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ ⁜ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ ⁜ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা ⁜ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা ⁜ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Oct 2025, 9:48 AM

...
সম্ভাবনার দুয়ার বিবির বাজার স্থলবন্দর চলছে ঢিমেতালে, রপ্তানি বেশি, আমদানি কম News Image
আয়শা আক্তার

কুমিল্লার সীমান্তবর্তী বিবিরবাজার স্থলবন্দরে সম্প্রতি আমদানি-রপ্তানি কার্যক্রম অস্বাভাবিকভাবে ঢিমেতালে চলছে। প্রতিদিনের তুলনায় পণ্য আমদানি-রপ্তানি কমে গেছে উল্লেখযোগ্য হারে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।

কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর। দেশের ১৩তম স্থলবন্দর এটি দিয়ে প্রতিদিনই বিপুল পরিমান পণ্য রপ্তানী হলেও আমদানীর তালিকা খুবই অল্প। এতে একদিকে জনগণ সুলভ মুল্য দিয়ে মালামাল ক্রয় করা থেকে বঞ্চিতের পাশাপাশি সম্ভাবনা থাকলেও সৃষ্টি হচ্ছে না কর্ম সংস্থান । বিষয়টি দিনের পর দিন এভাবে চলায় সরকারী সিদ্ধান্তহীনতায় ব্যবসায়ীরাও হতাশ। অনেক ব্যবসায়ীর দাবী যশোহরের বেনাপোল,পাশ্ববর্তী ফেনীর বিলোনিয়া স্থল বন্দরের মতো অধিক পণ্য আমদানী করা হোক। 

বন্দর সূত্রে জানা যায়, ভারতের সঙ্গে কাস্টমস প্রক্রিয়া জটিলতা, নথি যাচাইয়ে বিলম্ব ও সীমান্তের উভয় পাশে প্রশাসনিক সমস্যার কারণে পণ্য পরিবহনে সময় লাগছে আগের চেয়ে অনেক বেশি। এর ফলে বন্দরে ট্রাক জট সৃষ্টি হচ্ছে এবং পণ্য খালাসে দেরি হচ্ছে।

কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দরটি সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠা পেলেও সুপ্রাচীন কাল থেকেই ভারতের ত্রিপুরার সাথে কুমিল্লার স্বাভাবিক যোগাযোগ ছিল লোক চলাচল ও পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে। এক সময় পাসপোর্ট,ভিসা ছাড়াই যাওয়া গেলেও এখন অবৈধ পথে যাওয়ার কোন সুযোগ নেই। উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকায় জাতীয় প্রধান ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের মহাসড়কের একাধিক পয়েন্ট ব্যবহার করে সরাসরি বিবিরবাজার বন্দর পৌছানো যায়। এরপর শুল্কবিভাগের আনুষ্ঠানিকতা শেষে খুব অল্প সময়েই ওপারে ভারতের শ্রীমন্তপুর পোঁছে যায়। সেখানে এদেশ থেকে রপ্তানী হওয়া মালামাল ট্রাক,কাভার্ডভ্যান,কন্টেইনার থেকে খালাস করে। একইভাবে ভারত থেকে আসা ট্রাকে করে মালামাল বিবিরবাজার স্থল বন্দরের কাছাকাছি ডাম্পিং জোন। ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো বন্দর সংলগ্ন ডাম্পিং জোনে আসার পর সেগুলোও আমাদের দেশীয় ট্রাক,কাভার্ডভ্যান বা কন্টেইনারে স্থানান্তর হয়। বন্দর সংশ্লিষ্ট দায়িত্বশীল সুত্র বন্দরের যাবতীয় তথ্যাবলী নিশ্চিত করে। এতে জানা যায়, বিগত ২০২৪-’২৫ অর্থ বছরে এই বন্দর দিয়ে ৬১ কোটি ৬ লাখ ৪২ হাজার ২৫ টাকা মুল্যে ভারত থেকে ২ হাজার ৩’শ ২৬ মেট্রিক টন ওজনের মশুর ডাল, বেল, আদা, জিরা,আগরবাতি, পিয়াজ, কাজুবাদাম আমদানী হয়েছিল। বিপরীতে বাংলাদেশ থেকে ২’শ ৭১ কোটি ৯৭ লাখ ১৬ হাজার ৭’শ ৯৮ টাকা মুল্যের ৯৫ হাজার তিনশ একুশ দশমিক ৯৭৫ মেট্রিক টন ওজনের সিমেন্ট, এলপিজি,গুড়া পাথর, পিভিসি পাইপ, প্লাষ্টিক দরজা, ফ্রেম, পিভিসি কম্পাউন্ড, কোমল পানীয়, ম্যাংগো জুস, লীচু ড্রিংক,টাইগার ,স্পীড ড্রিংক, সিমেন্ট সীট, ইট ভাংগা মেশিন,ধন মাড়াই কল,রিফ্ল্রেকটিভ গ্লাস,ময়দা ইত্যাদি পন্য রপ্তানী হয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকে ২৩ হাজার ৭’শ ৯৫ জন ভারতে যায় এবং ভারত থেকে ২১ হাজার ৪’শ ৩১ জন বাংলাদেশে আসে। 

স্থানীয় শ্রমিক আমিনুল ইসলাম বলেন, কাজের চাপ কমে যাওয়ায় তাদের দৈনিক আয়ও কমে গেছে। এক শ্রমিক বলেন, “আগে দিনে দুই-তিনটা ট্রাক খালাস দিতাম, এখন অনেক সময় একটাও আসে না।”

বন্দরে কথা হয় সিলেট থেকে আসা ব্যবসায়ী জামাল এবং ভারতের সোনামুড়া এলাকার আশিষ নামের অন্য এক ব্যবসায়ীর সাথে। তারা বলেন, মোটামুটি বাংলাদেশ থেকে অনেক প্রকারের পণ্য ভারতে রপ্তানী হচ্ছে। সে তুলনায় ভারত থেকে সামান্য কিছু মৌসুমী ফল ও মসলা । অথচ কয়েক বছর আগেও এই বন্দর দিয়ে বিপুল পরিমান গম আমদানী হয়েছে। তারা আরও বলেন, গম,চাল,আলু,সব্জি,তরিতরকারী,কাচা মরিচ,টমেটো,গাজরছাড়াও নিত্যপ্রয়োজনীয় কাপড়,চিনি, কাগজ ইত্যাদি পণ্য আমদানী করা হলে অনেকটা সহজেই কুমিল্লা ও এর আশপাশের জেলাগুৃলোর লোকজন এর সুফল পেতো। বাংলাদেশ থেকে এতসব পণ্য যাচ্ছে ভারতে অথচ সে তুলনায় ভারত থেকে নামমাত্র বেল,আগরবাতি,জিরা,পিয়াজ ইত্যাদি আমদানী হচ্ছে , আমদানীর তালিকাকি আরো বড় করার সুযোগ আছে কিনা জানতে চাইলে বিবিরবাজার স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে। তারা আশাবাদী, শিগগিরই আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
তার পরের বিষয়টি এনবিআর এর সিদ্ধান্ত।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?

কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...

চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...

মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...

বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...

মাসুদ রানা, কুমিল্লা। ​বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...

কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...

মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
➤ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
➤ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
➤ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir