প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 15 Oct 2025, 10:32 AM
রাজস্থানে চলন্ত বাসে আগুন, জীবন্ত পুড়ে মরল ২০ জন
ভারতের রাজস্থানে যোধপুর থেকে জয়সলমির যাওয়ার পথে মহাসড়কের ওপর চলন্ত বাসে আগুন ধরে ২০ জন জীবন্ত পুড়ে মরেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় বিকালের দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি জানিয়েছে, ৫৭ যাত্রী নিয়ে বাসটি বিকাল ৩টার দিকে জয়সলমির থেকে রওনা হয়েছিল। পথে জয়সলমির-যোধপুর মহাসড়কে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। চালক তৎক্ষণাৎ রাস্তার পাশে বাসটি থামালেও মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে, তারা পুলিশ ও দমকল বাহিনীকেও খবর দেয়।
শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় পড়ার মাত্র ৫দিন আগেই বাসটি কেনা হয়েছিল বলে জানা গেছে।মঙ্গলবার রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। এ ঘটনায় চার নারী ও দুই শিশুসহ ১৫জন গুরুতর দগ্ধ হয়েছে বলেও জানিয়েছে এনডিটিভি। আহতদের মধ্যে কারও কারও শরীরের ৭০ শতাংশই পুড়ে গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...