...
শিরোনাম
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে ⁜ নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা ⁜ খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে ⁜ ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি ⁜ কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২ ⁜ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায় কঠোর সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ⁜ অপটিমিষ্টস সংগঠনের আয়োজনে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঘোষণা ⁜ এআই প্রযুক্তির সহায়তায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ⁜ কুমিল্লা মডার্ণ হসপিটালে চীনের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ড. উ উই চিকিৎসা দিবেন ⁜ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের জাম গাছটি মৃদু বাতাসে পড়ে গেল ⁜ কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ⁜ মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার ⁜ চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ তুরস্কের ভিজিটিং স্কলার প্রোগ্রামে কুবির ৫ প্রতিনিধি নির্বাচিত ⁜ মেসি জাদুতে নকআউটে আর্জেন্টিনা ⁜ এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স ⁜ শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিলো ইরান ⁜ এবার উরুগুয়েকেও আটকে দিলো লড়াকু কেপ ভার্দে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Oct 2025, 8:22 PM

...
জয় এর সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ News Image

ক্রীড়া প্রতিবেদক

শুরুর প্রতিরোধ ভাঙল ৩৬তম মিনিটে। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে গড়বড় করে বক্সেই ফাউল করে বসলেন কাজী তারিক রায়হান। পেনাল্টি সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে গেল হংকং। রাকিব হোসেনের শেষ দিকের গোলে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তুলল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত জয়ের চাওয়া পূরণ হলো না হাভিয়ের কাবরেরার দলের।

কাই তাক স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। প্রথম লেগের দেখায় বৃহস্পতিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারে বাংলাদেশ।

‘সি’ গ্রুপের টেবিলে ২ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তলানিতে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। বাছাই পেরুনোর সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে জয় ভীষণ প্রয়োজন ছিল বাংলাদেশের, কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে কিছুটা আশার সঞ্চার করলেও পূর্ণতা দিতে পারল না দল।

জায়ান আহমেদ, শোমিত সোম ও তপু বর্মনকে রেখে ফিরতি লেগের শুরুর একাদশ সাজান কাবরেরা। রক্ষণের দৃঢ়তা ধরে রাখার ছকেই শুরু করে বাংলাদেশ। তাতে রক্ষণে কয়েক দফা হানা দিলেও মিতুল মারমাকে কঠিন পরীক্ষায় ফেলতে পারছিল না হংকং। ২২তম মিনিট বল নিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়া শোমিতকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের একটু উপর থেকে হামজার নেওয়া ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে বাইরে যায়।

তালগোল পাকিয়ে ৩৬তম মিনিটে বিপদ ডেকে আনেন তারিক। সতীর্থের পাস ধরতে গিয়ে বলে স্পর্শ জোরে হওয়ায় নিয়ন্ত্রণ হারান। এরপর পা কিছুটা পিছলে যাওয়ায় তাড়াহুড়া করে নিয়ন্ত্রণ ফিরে পেতে ফের্নান্দো পেরেইরাকে বক্সে ফাউল করে বসেন তিনি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিতুলকে বিপরীত দিকে ছিটকে দিয়ে স্পট কিক থেকে হংকংকে এগিয়ে নেন ম্যাট অর। ৪৪তম মিনিটে আরও বাড়তে পারত বিপদ। মিতুলের গ্লাভস গলে বল পেরিয়ে যাওয়ার পর এক ডিফেন্ডার দ্রুত ক্লিয়ার করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাদ উদ্দিনের ক্রস বক্সের ভেতর থেকে হামজা হেড করে দিতে চেয়েছিলেন শোমিতকে। তবে কানাডা প্রবাসী এই মিডফিল্ডার বলের নিয়ন্ত্রণ পাওয়ার আগেই ক্লিয়ার করেন এনগান চেউক পান।

৬৪তম মিনিটে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। জায়ান ও সোহেল রানাকে তুলে জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে নামান। তিন মিনিট পর ফাহামিদুলের জোরাল শট সরাসরি যায় গোলরক্ষকের কাছে। ৭৯তম মিনিটে মোরসালিনের বদলি নামেন ফয়সাল আহমেদ ফাহিম।

হংকং বড় ধাক্কা খায় ৭৫তম মিনিটে, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার অলিভার গারবিগ। এর আট মিনিট পর সমতার স্বস্তি ফিরে বাংলাদেশ শিবিরে। বাম দিক থেকে ফাহিমের ক্রসে ফাহামিদুলের হেডে বল যায় রাকিবের পায়ে। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। কিন্তু পরে আর জয়সূচক গোল না পাওয়ায় প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরার তৃপ্তিটুকুই কেবল সঙ্গী হয় বাংলাদেশের।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...

নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক,  দিলেন আর্থিক সহায়তা
নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...

খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে

মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...

ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি

কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দীর্ঘ দিনের আগ...

কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২

কুমিল্লা জেলা সংবাদদাতা,২২জুনঃকুমিল্লা জেলার ১০টি উপজেলায় গত দুই মাসে ৫৪টি সড়ক দুর্ঘটনায় ৬২ জন নি...

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায় কঠোর সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায...

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে কুমিল্লাসহ সারা দেশ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
➤ নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা
➤ খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
➤ ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
➤ কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
➤ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায় কঠোর সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী
➤ অপটিমিষ্টস সংগঠনের আয়োজনে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঘোষণা
➤ এআই প্রযুক্তির সহায়তায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার
➤ কুমিল্লা মডার্ণ হসপিটালে চীনের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ড. উ উই চিকিৎসা দিবেন
➤ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের জাম গাছটি মৃদু বাতাসে পড়ে গেল
➤ কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
➤ মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
➤ চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত
➤ তুরস্কের ভিজিটিং স্কলার প্রোগ্রামে কুবির ৫ প্রতিনিধি নির্বাচিত
➤ মেসি জাদুতে নকআউটে আর্জেন্টিনা
➤ এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স
➤ শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিলো ইরান
➤ এবার উরুগুয়েকেও আটকে দিলো লড়াকু কেপ ভার্দে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir