...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Oct 2026, 9:03 AM

...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি News Image
স্টাফ রিপোর্টার

কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্যসচিব তারিকুল ইসলাম ওরফে তারিফ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর ভাই আবদুল কুদ্দুস মাখন।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আবদুল কুদ্দুস মাখন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল কুদ্দুস মাখন বলেন, তাঁর ভাই শরিফুল ইসলাম সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের হরেশপুর গ্রামের বাসিন্দা। তিনি জমি-সম্পত্তি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসা পরিচালনা করতে তাঁর ভাইয়ের কাছে দলের নাম ব্যবহার করে ধাপে ধাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

তিনি বলেন, এলাকায় থাকতে হলে এবং ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে—এমন কথা বলে আমার ভাইয়ের কাছে টাকা দাবি করা হয়। চাঁদা দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাঁকে মারধর করা হয়েছে।

আবদুল কুদ্দুস মাখনের অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর বাজারে ‘মামার বাড়ি’ নামের একটি টক-মিষ্টির দোকানের সামনে তাঁর ভাই শরিফুলের ওপর হামলা চালানো হয়। উপজেলা যুবদলের সদস্যসচিব তারিফের নেতৃত্বে তাঁর ভাই আরিফসহ ১২-১৩ জন এ হামলায় অংশ নেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, হামলাকারীরা প্রথমে শরিফুলকে মারধর করেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে কয়েকজন তাঁকে লোহার রড দিয়ে পেটাতে থাকেন। এ সময় তারিফ রড দিয়ে শরিফুলের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর পায়ের হাড় ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হামলার সময় শরিফুলের একটি এফজেড মোটরসাইকেল, একটি আইফোন ও একটি রেডমি মুঠোফোন নিয়ে যাওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

আবদুল কুদ্দুস মাখন বলেন, আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি আরও জানান, এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগের পরও অভিযুক্তদের গ্রেপ্তার না করায় তাঁরা উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহেরের কাছেও যুবদল নেতা তারিফ মিষ্টি খাওয়ার কথা বলে টাকা চেয়েছিলেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হয় বলে জানান চেয়ারম্যান।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্যসচিব তারিকুল ইসলাম ওরফে তারিফের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ভাত খাইতেছি, এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, উপজেলা যুবদল কমিটির কাছে অভিযোগ করা হলে বিষয়টি দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যা...

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাকিংয়ে অবস্থান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir