প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 12:18 AM
বুড়িচংয়ে বিয়ে বাড়িতে আগুন ৫ শ লোকের খাবার ও ৪টি ঘর পুড়ে গেছে
কুমিল্লা উত্তর প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় আরাগ আনন্দপুর উত্তর পাড়ায় এক বিয়ে বাড়িতে আগুন লেগে ৫ শ লোকের আয়োজন করা খাবার আর ২টি বসত ঘর বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানায় শুক্রবার ১০ অক্টোবর রাত আনুমানিক ৩টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২টি বসতঘর ও গোয়ালঘর ২টি, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন ও সাংগঠনিক সম্পাদক আবু নাসিমর মুন্সি জানান, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘর ২টি, গোয়াল ঘর ২ টি এবং নাজমুল ও রুবেলের জেঠাত ভাই নাছির উদ্দীনের ভাতিজি এনামুলের মেয়ে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল, রান্না করা খাবার, ৭ এর পাতায় দেখুন
ঘরের ৩ টি ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ ১৫-২০ লাখ টাকা হতে পারে।
উল্লেখ্য নাছির উদ্দীনের ভাতিজি এনামুলের মেয়ে বিয়ের ঠিক হয় পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়ার হুমায়ুন কবির এর ছেলে দুবাই প্রবাসী আরাফাত রহমান সঙ্গে। আর ৫শ বর যাত্রী গিয়ে খাওয়া দাওয়া করে বউ উঠিয়ে আনবে। এ আশায় ছাই পড়ল ৫শত লোকের রিজিকের আগুনে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে বুড়িচং ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর শুনে তিনি তাঁর ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। বসতঘর ও গোয়াল ঘর, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ পুড়ে গেছে । এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান, বুড়িচং উপজেলা ইউএনও তানভীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. সাইফুল আলম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...