প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 12:12 AM
বিভাগের দাবীতে উত্তাল কুমিল্লা
মাহফুজ নান্টু
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আবারো উত্তাল হয়ে পরেছে কুমিল্লা নগরী। আন্দোলনে নেমেছেন লাখো মানুষ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন সাধারণ মানুষ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে জড়ো হন বিভিন্ন পেশা শ্রেণির মানুষজন। এ সময় তারা হুশিয়ারি উচ্চারণ করেন আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা না হলে দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে ব্লক করে দেয়া হবে। সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী শুক্রবার বিকেল ৩টায় নগরীর পূবালী চত্বরে দলে দলে আসতে থাকেন নানা বয়সী মানুষ। এ সময় অনেকের হাতে নানা স্লোগন সম্বলিত ব্যানার, ফেস্টুন দেখা যায়। বিভাগের দাবীতে জড়ো হওয়া মানুষের সমাবেশ এক সময় কান্দিরপাড়, লাকসাম রোড, মনোহরপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সবার একটাই দাবী অবিলম্বে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন চাই। সমাবেশে যোগ দিয়েছেন জেলার ১৭টি উপজেলা বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। বিভাগ বাস্তবায়নের দাবির আয়োজন ছিলো বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে। কিন্তু পরবর্তীতে এই আয়োজনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল। পূবালি ব্যাংকের সিড়িকে মঞ্চ বানিয়ে বিভাগের দাবিতে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত হয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, আগামী সাত দিনের মধ্যে বিভাগ বাস্তবায়ন না হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্লকেড কর্মসূচী গ্রহণ করা হবে। সমাবেশে বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। শহ শত বছরের ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লা ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। বিভাগের প্রশাসনিক সকল কার্যক্রম পরিচালনার জন্য অনেক আগেই কুমিল্লায় বিভিন্ন দপ্তরের বিভাগীয় কার্যালয় স্থাপন করা হয়। কিন্তু বিভাগ বাস্তবায়ন না হওয়ায় সর্বমহলে হতাশা দেখা দিয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, কুমিল্লা নামের বিভাগ দিতে হবে। এটা সময়ের দাবী। এটা কুমিল্লার সব পেশা শ্রেণির মানুষজনের দাবী। এ দাবির সাথে অন্য জেলাগুলোও সম্মত হয়েছে। কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। শুক্রবার পূবালী চত্বরে বিভাগের দাবীতে আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী কুমিল্লা নামে বিভাগ ঘোষণার ষড়যন্ত্র করে কুমিল্লাবাসীর প্রতি অপমান করেছেন। তিনি বলেন, “কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে, এটি কুমিল্লাবাসীর ন্যায্য দাবি। এবি পার্টির মহানগরের আহবায়ক গোলাম সামদানি বলেন, কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে। কুমিল্লা বিভাগ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আর না, এবার কুমিল্লা বিভাগ ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কে কুমিল্লার সাথে আসলো না আসলো তা এখন আর দেখার সময় নেই। সমাবেশে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...