প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 9 Oct 2025, 12:58 PM
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিকের প্রাণ গেল
বুধবার একটি মাছবাহী কন্টেইনার ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। মাছ ধরতে সমুদ্রে যাচ্ছিলেন তারা।মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক বাসসকে বলেন, “চালকসহ নয় বাংলাদেশি একটি মাইক্রোবাসে করে মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদরার দিকে যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনা ঘটে।” তিনি বলেন, সড়কে একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হয়। এতে আট বাংলাদেশি শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়েছেন চালক।“নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।”প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের মরদেহ সেখানকার বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...