প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Oct 2025, 8:06 AM
তারেক রহমানের বি,বি সি কে দেওয়া একটি -সাক্ষাৎকার কুমিল্লা মহানগরে এলইডি মনিটরের মাধ্যমে প্রচার করা হয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বি,বি সি কে দেওয়া একটি -সাক্ষাৎকার কুমিল্লা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে এলইডি মনিটরের মাধ্যমে প্রচার করা হয়।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার সন্ধ্যায় , কুমিল্লা মহানগরের পূবালী চত্বর, পদুয়ার বাজার বিশ্বরোড, চোয়ারা বাজার , চকবাজারসহ বেশ কয়েকটি স্থানে এ বক্তব্যটি প্রদর্শন করা হয়।
এ সময় কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব বলেন বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ভাবনা,এবং বাংলাদেশের সাধারণ জনগণকে তিনি কতটুকু ভালবাসেন সেটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। তিনি তার প্রত্যেকটি বক্তব্যই বলেছেন সবার আগে দেশ ও জনগণ।
বাংলাদেশের সাধারণ নিয়েই তিনি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চান। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল। এখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যটি সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।
সদস্য সচিব এ কে সাহেদ পান্না বলেন আমরা তো সবসময় দলের সাথে আছি দলের নেতাদের বক্তব্য শুনি । এখন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা মহানগর স্বেচ্ছাসেবক দল এই উদ্যোগটি গ্রহণ করেছি । উনার বক্তব্যের মাধ্যমেই মানুষ জানতে পারবে উনি আগামীতে কেমন বাংলাদেশ গড়তে চান।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মহরম ১ নং যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল সহ কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...