প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2025, 1:01 PM
বুড়িচংয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কাজী খোরশেদ আলম
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বুড়িচংয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর বুড়িচং পূর্বপাড়া জামে মসজিদের মুসল্লীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।
বুড়িচং পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ জহিরুল হক জজু মেম্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বুড়িচং ইসলামীয়া সুন্নিয়া আলিম মাদরাসার সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন,মসজিদের খতিব ও দারুস সালাম মাদানীয়া মাদরাসার সভাপতি মাওলানা ক্বারী মোহাম্মদ রুহুল আমিন ফকির, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলার সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রমজান, মানবতার বুড়িচং এর সেক্রেটারি মোঃ মহিউদ্দিন সবুজ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার গাফ্ফার খান চৌধূরী,ছাত্র প্রতিনিধি সায়মন, হাজী মোস্তফা, দারুস সালাম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মেহেদী হাসান, অবসর সেনা সদস্য আবদুল জব্বার, সমাজ কর্মী মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের মুসল্লী ও মাদরাসার ছাত্রসহ ২/৩ জন অংশগ্রহণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...