প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Oct 2025, 11:12 AM
মুরাদনগর বাজারে আবারও চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
দুই দিনে চার দোকানে চুরির রেশ কাটতে না কাটতেই তৃতীয় দিনের মাথায় আবারও
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর )
দিবাগত রাতে মুরাদনগর ডি. আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব পাশে রড সিমেন্টের
দোকান মেসার্স ফামিনহা ট্রেডার্সে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের ক্যাশে
থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা সহ দোকানের সিসি ক্যামেরা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এর
আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুরাদনগর বাজারে
চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। বাজারে এভাবে বারবার চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে
পড়েছেন ব্যবসায়ীরা।
জানা যায়, বুধবার গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরের দল মুরাদনগর বাজারের ডি. আর সরকারি
উচ্চ মাঠের পূর্ব পাশে রড সিমেন্টের দোকান মেসার্স ফামিনহা ট্রেডার্সের পেছন
দিকের টিন কেটে ভেতরে প্রবেশ করে। দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ টাকা সহ সিসি ক্যামেরা ও
অন্যান্য মালামাল নিয়ে যায় চোরের দল।
মেসার্স ফামিনহা ট্রেডার্সের মালিক ওমর ফারুক অসুস্থতা জনিত কারনে ঢাকায় চিৎিসা
নিতে যাওয়ায় দোকান চালাচ্ছিলেন তারই ভাতিজা কামরুল হাছান। তিনি জানান, দোকানে
তিনদিনের ব্যবসার ৩ লাখ ৫০ হাজার টাকা ছিল। আজকে পার্টিকে মালের টাকা দেওয়ার কথা
ছিল। সকালে এসে দোকান খুলে দেখি আমার দোকানের জিনিসপত্র এলোমেলো ও দোকানের
ক্যাশ ভাঙ্গা। দোকানে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকাসহ দোকানের ভিতরের সিসি ক্যামেরা ও
অন্যান্য মালামাল নিয়ে যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...