...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন ⁜ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন ⁜ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত ⁜ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Sep 2025, 1:06 PM

...
জামিনে বেরিয়ে বিএনপি নেতাকর্মীদের কুপিয়ে জখম করল যুবলীগ নেতা নাজমুল News Image

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে তিন বিএনপি কর্মীকে গুম করে নির্মম নির্যাতন চালিয়েছে মুরাদনগরের সদর ইউনিয়ন যুবলীগ নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর নাজমুল হাসান ও তার সন্ত্রাসী বাহিনী।

সরেজমিনে গিয়ে জানাযায়, ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে মোচাঘড়া গ্রামের যুবদল কর্মী সবুর খানের ছেলে হৃদয় হাসান, শোলাপুকুরিয়া গ্রামের শ্রমিক দলের কর্মী আব্দুল জলিলের ছেলে এনামুল হক ও হোমনার আব্দুল্লাহকে তাদের কর্মস্থল থেকে তুলে নিয়ে যায় মুরাদনগর সদর আওয়ামীলীগ নেতা ওমর আলীর ছেলে যুবলীগ নেতা  নাজমুল হাসান,রাসেল, শরীফের নেতৃত্বে  ক্যাডার বাহিনী।


বিএনপি কর্মীদের যুবলীগ নেতা নাজমুলের টর্চার সেলে নিয়ে দিনভর নির্যাতন করে। রড,হকিস্টিক দিয়ে পিটিয়ে ব্লেড দিয়ে শরীরে স্পর্শকাতর জায়গায় জখম করে এবং প্লাস দিয়ে হাত পায়ের নখ উপড়ে ফেলে।
এবং জনপ্রতি ৫০ হাজার টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেয়।

যুবলীগ নেতা নাজমুল বাহিনীর নির্যাতনে মৃত্যুর মুখোমুখি যুবদল কর্মী এনামুল টাকা দিবে বলে তার বন্ধুুর দোকানে নিয়ে আসলে। এনামুলের বন্ধুরা এনামুলের রক্তাক্ত দেহ দেখে যুবলীগ নাজমুল গংদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এনামুলের তথ্য মতে আহত বাকি দুজনরে নাজমুলের টর্চার সেল থেকে উদ্বার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এনামুলের অবস্থা আশন্কাজনক হওয়ায় এনামুলকে ঢাকায় রেফ্রার্ড করে ডাক্তাররা।



এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন বলেন- পুলিশ বিএনপি নিধনে ব্যস্ত আর সন্ত্রাসীরা মুরাদনগরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  অবিলম্বে সন্ত্রাসী নাজমুল ও তার বাহিনীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন- আওয়ামী লীগের আমলে নাজমুল এবং তার ক্যাডার বাহিনী আমাদের বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতন করত। এখনো তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মুরাদনগর সদরের মত জায়গায় এমন পৈশাচিক কর্মকাণ্ডই প্রমান করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা ভয়ানক অবনতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন- যুবলীগ নেতা নাজমুলকে আমি দুইবার গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছি।  জানি না এরা কোন মন্ত্রে একদিন পরেই জামিনে বেরিয়ে আসে। গতকালের ঘটনায় আহতদের দেখিয়ে নিয়ে গেছে। আহতরা চিকিৎসাধীন।  এখনো কেউ মামলা করেনি।


উল্লেখ্য যে, সন্ত্রাসী নাজমুল এর পূর্বেও মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বাড়িতে ৯ মে শুক্রবার মধ্যরাতে মাতাল সেজে হামলা করে। সে কায়কোবাদের বাড়িতে মোটরসাইকেলযোগে যায় এবং বাড়ির দরজায় সর্বশক্তি দিয়ে আঘাত করে অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং বাড়িতে থাকা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর ভাগিনা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবুকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
➤ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন
➤ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
➤ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir