...
শিরোনাম
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ⁜ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ⁜ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১ ⁜ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪ ⁜ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ⁜ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল। ⁜ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ ⁜ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার ⁜ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান ⁜ চুরি ⁜ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে ⁜ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা ⁜ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ⁜ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Sep 2025, 8:37 AM

...
ভগ্নদশায় সড়ক ৩৮ কিঃমিঃ, আঞ্চলিক সড়কে ১৩৫টি বাঁক, ভোগান্তি জনগণ News Image

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

আড়াইহাজার - বাঞ্ছারামপুর হয়ে নবীনগর–- শিবপুর- রাধিকা পর্যন্ত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ

আঞ্চলিক মহাসড়কটির দৈর্ঘ্য মাত্র ৩৮ কিলোমিটার সড়কের ভগ্নদশা । সড়কটির প্রস্থ মাত্র ১২

ফুট। অথচ সেই স্বল্প দূরত্বেই রয়েছে ১৩৫টি বাঁক। কোথাও খানাখন্দ, কোথাও ভাঙা অংশ,

কোথাও আবার এমন সরু জায়গা যে পাশাপাশি দুটি গাড়ি চলাচলই প্রায় অসম্ভব। ১২ ফুট

প্রস্থ, সড়কটির যা দেশের অন্য কোনো আঞ্চলিক মহাসড়কে নেই। নিয়ম অনুযায়ী এ ধরনের

সড়কের প্রস্থ হওয়ার কথা ৩৪ ফুট। ফলে প্রতিদিন প্রায় দুই হাজারেরও বেশি যানবাহন ঝুঁকি

নিয়ে চলাচল করছে এই পথে। এতে যাত্রীরা চরম দুর্ভোগ ভোগ পোহাচ্ছে । এক ঘণ্টার পথ পাড়ি

দিতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা। সড়কটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোনাঘাট

থেকে শুরু হয়ে বাঞ্ছারামপুর উপজেলার কড়ুইকান্দি ফেরিঘাটে গিয়ে শেষ হয়েছে। এরপর ফেরি পার

হয়ে যাত্রীরা পৌঁছান নারায়ণগঞ্জের আড়াইহাজার হয়ে রাজধানী ঢাকায়। নবীনগর উপজেলার এবং

বাঞ্ছারামপুর উপজেলার অন্তত ১৫ থেকে ২০ ইউনিয়নও গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করছে

এই সড়ক দিয়ে। কিন্তু সড়কের ভগ্নদশা ভোগ, সংকীর্ণতা ও ঘন ঘন বাঁকের কারণে প্রতিনিয়ত

ঘটছে দুর্ঘটনা। ভুক্তভোগীরা বলছেন, মাত্র এক ঘণ্টার পথ যেতে তাদের সময় লাগছে ২ থেকে

আড়াই ঘণ্টা। এতে শুধু সময়ই নষ্ট হচ্ছে না, দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কাও প্রতিদিন

বাড়ছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আঞ্চলিক মহাসড়কগুলো জাতীয়

মহাসড়কের পরেই গুরুত্বপূর্ণ। কিন্তু দেশে ১২ ফুট প্রশস্থ আর কোনো আঞ্চলিক মহাসড়ক নেই।

এ কারণে দীর্ঘদিন ধরেই এ সড়ক সংস্কার ও প্রশস্থ করার দাবি জানিয়ে আসছে স্থানীয়রা।

অবশেষে ২০২৩ সালের ৪ এপ্রিল একনেক সভায় অনুমোদন হয় ১ হাজার ১৩৫ কোটি টাকার

একটি প্রকল্প। এতে বলা হয়, সড়কটি প্রশস্থ ও টেকসই করে নতুন ভাবে নির্মাণ করা হবে,

পাশাপাশি বাঁক গুলো সরলীকরণ করা হবে। এতে ৩৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি হয়ে যাবে ৩২

কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন

বলেন, ভূমি অধিগ্রহণের কাজ চলছে। ইতোমধ্যে ১০টি এলএ কেসসৃজন করা হয়েছে এবং ৪

ধারার নোটিশ দেওয়া হয়েছে। পাঁচটি প্যাকেজে দরপত্র আহ্বান ও গ্রহণ শেষে টেকনিক্যাল

ইভ্যালুয়েশন সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দুই মাসের মধ্যেই ঠিকাদার নিয়োগ

দেওয়া সম্ভব হবে। ভূমি অধিগ্রহণ দ্রুত শেষ হলে প্রকল্প বাস্থবায়নও গতি পাবে বলে তিনি

আশা প্রকাশ করেন। এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু সড়ক উন্নয়নই নয়, বাঞ্ছারামপুরের

কড়ুইকান্দি থেকে আড়াইহাজারের বিষনন্দী পর্যন্ত মেঘনায় প্রস্থাবিত সেতুটি নির্মিত হলে

এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে। প্রায় ৩ দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ এ

সেতুর বিষয়ে সেতু কর্তৃপক্ষও কাজ করছে। সেতুটি নির্মিত হলে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও


ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও আশপাশের জেলার মধ্যে বিকল্প সড়ক যোগাযোগ আরও

সহজ হবে। আর তখন এ আঞ্চলিক মহাসড়কের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পাবে। উল্লেখযোগ্য বিষয় হলো,

আঞ্চলিক মহাসড়কটির শেষাংশ অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা থেকে নবীনগর

পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক ইতিমধ্যেইপ্রশস্থ করা হয়েছে। গত বছরের জুনে ওই অংশকে

৩৪ ফুটে রূপান্তর করা হয়। তবে মূল অংশ এখনো আগের মতো সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে

গেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে হলে দ্রুত প্রকল্প বাস্তবায়ন

এবং মেঘনা সেতুর নির্মাণ কার্যক্রম এগিয়ে নিতে হবে। তা না হলে হাজারো মানুষের যাত্রা

প্রতিদিনের মতো দুর্ভোগের পথেই সীমাবদ্ধ থাকবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ  কেটে সড়ক অবরোধের চেষ্টা
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...

বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...

বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...

চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর  চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, ​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
➤ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
➤ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
➤ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
➤ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
➤ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল।
➤ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ
➤ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার
➤ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান
➤ চুরি
➤ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে
➤ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা
➤ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir