প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Sep 2025, 8:12 AM
চান্দিনায় হাতেনাতে আটক দুই চোরকে ছেড়ে দিল পুলিশ! আইনের শাসন নিয়ে প্রশ্ন গ্রামবাসীর
সোহেল রানা
কুমিল্লার চান্দিনায় বসতবাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়া দুই চোরকে গণপিটুনির পর পুলিশে দেওয়ার পরও থানায় নেয়নি পুলিশ। গুরুতর অসুস্থতার অজুহাতে ঘটনাস্থল থেকেই তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়েছে এবং আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামে মিজানুর রহমানের ঘরে চুরি করতে ঢোকে জাকির হোসেন ও হানিফ নামে দুই চোর। গৃহকর্তা টের পেয়ে জাকিরকে আটক করলে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পালিয়ে যাওয়া সহযোগী হানিফকেও ধরা হয় এবং গণপিটুনি দেওয়া হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বসন্তপুরে গরু ও ঘরবাড়ির চুরির ঘটনায় তারা অতিষ্ঠ। আটক জাকির ও হানিফ প্রায় সব চুরির ঘটনাই স্বীকার করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও চোরেরা আহতের নাটক করলে তাদের থানায় না নিয়ে চলে আসে। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে স্থানীয়দের মুখে একটাই প্রশ্ন— চুরি ধরা পড়লেও কি প্রভাবশালীদের কারণে মামলা হয় না? পুলিশ কেন অপরাধীদের আইনের আওতায় আনল না? ‘আপোষ-মীমাংসা’ কি আসলে অপরাধীদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে না?
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চ...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রকে ঘিরে সংঘবদ্ধ ও পরিকল্পি...
এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
জাহিদ পাটোয়ারী, কুমিল্লামো. জহির হোসেন। কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগান বাড়িতে ‘মায়ের দোয়া’ নামে একট...
নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে স...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১০ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগিচাগাঁও এলাকায় বসতভিটা দখলের চেষ্টা, বিদ্য...
মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ভূমি অফিসের নত...
কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:ম...
কুমিল্লা নগরীর উজির দিঘী প্রায় ৩০০ পুরনো একটি ঐতিহাসিক জলাধার। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের পূ...
সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অ...
ফজলুল হক জয় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় শরীফুল ইসলাম নামে এক কোরআনে হাফেজের উপর পূর্বপরিকল্পিত...