প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2025, 8:16 AM
আপনাদের সন্তানকে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে.... জেলা প্রশাসক
নাজমুল করিম ফারুক
সমাজ ও রাষ্ট্র থেকে আমরা যা নিচ্ছি তার চেয়ে বেশি দেওয়ার প্রবণতা তৈরী করতে
হবে। এখন যারা লেখাপড়া করছে তাদেরকে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
এক্ষেত্রে মায়েদের ভূমিকা থাকবে হবে, শিক্ষকদের আন্তরিকতা থাকতে হবে। শিক্ষার
মান উন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার গাজীপুর খান সরকারি
মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার একথা
বলেন।
তিনি আরো বলেন, একটি সময় ছিল ছেলেমেয়েদের লেখাপড়া ও সিদ্ধান্ত নেওয়ার
দায় পিতার উপর ন্যস্ত ছিল। এখানে মায়েদের উপস্থিতি এটা প্রমাণ করে যে,
সন্তানদের দেখাশোনার ক্ষেত্রে মায়েদের ভূমিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর একজন
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের কোন বিকল্প নেই। তিনি
মায়েদের অনুরোধ করে বলেন, এখন থেকে রাতের খাবারটা ছেলেমেয়েদের নিয়ে
একসাথে খাওয়ার রেওয়াজ তৈরী করতে হবে। ছেলেমেয়েদের সারাদিনের করণীয়
বিষয়গুলো জানতে চাইবেন এবং সুপরামর্শ দিবেন। আমরা যদি শিক্ষার্থীদের শুধু
পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ করে রাখি তাহলে আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে
তুলতে পারবো না। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা,
প্রোগ্রামিং, বিশেষ করে আত্মকর্মসংস্থানের দিকেও ধাবিত করতে হবে।
এছাড়াও জেলা প্রশাসক উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রোগ্রামিং ক্লাব উদ্বোধন
করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে
আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া,
গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,
অভিভাবকদের পক্ষে সাবেক প্রধান শিক্ষক আক্তার হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী
জুইনুর আক্তার প্রমূখ।
এদিকে, এর আগে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার তিতাস থানা ভবন
পরিদর্শনে আসেন। তখন থানা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়।
তিনি থানা ভবনে কর্মরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে
খোঁজখবর নেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের সাথে
সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...
হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন...
বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে প...
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবেকুপি...
কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আট...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৯ আগস্ট: কুমিল্লায় গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় ৫০৯টি মামলা দায়ের হয...