...
শিরোনাম
নাঙ্গলকোটে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপি সহসভাপতি-সহ ৮ বিএনপি নেতা ⁜ বাঞ্ছারামপুরে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনটি জোট প্রার্থী জোনায়েদ সাকি ⁜ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও দুর্নীতি চিরতরে মুছে ফেলতে চাই-ইয়াছিন আরাফাত ⁜ দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে কাজী দ্বীন মোহাম্মদ চাঁদাবাজি ও লুটপাট বন্ধ করতে দাঁড়িপাল্লায় ভোট দেন ⁜ স্বাধীনতার স্বপক্ষের দলকে ক্ষমতায় আনতে ভোটাররা উন্মুখ হয়ে আছে-আবুল কালাম ⁜ তিতাসে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান মালামালসহ ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি ⁜ কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর নির্বাচনী উঠান বৈঠকে জনসমাগম ⁜ স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সাবেক মেয়র সাক্কু ⁜ সুষ্ঠু নির্বাচন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ জোটের বিকল্প নেই -ড. মোবারক হোসাইন ⁜ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী বদ্ধপরিকর-লে. কর্নেল আরেফীন ⁜ এখনো মনে আশঙ্কা কাজ করছে—নির্বাচন সুষ্ঠু হবে কি না- কামরুন্নাহার সাথী ⁜ কুমিল্লা -৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের ভোট পেতে চায় প্রার্থীরা ⁜ বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ ⁜ গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- ডা. পাভেল ⁜ চান্দিনায় নারী ভোটারদের দোয়া আর ফুলের মালায় ভাসলেন কলস প্রতীকের প্রার্থী শাওন ⁜ কুমিল্লার সাবেক এসপি নূরুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড ⁜ নিরাপদ ও উন্নত বাঞ্ছারামপুর গঠনে মাথাল মার্কায় ভোট চাইলেন জোনায়েদ সাকি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ⁜ বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা-৩: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Sep 2025, 12:16 AM

...
নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সেলিম ভূঁইয়া দল মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে News Image

সাইফুল ইসলাম

সম্মেলনের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপি সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কে করবে। এটা নিয়ে জরিপ করছেন। ওনার জরিপে যার নাম থাকবে তিনি প্রার্থী হবেন। জনজোয়ার যার পক্ষে থাকবে। তিনি প্রার্থী হবেন। কুমিল্লা-১০(নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে যিনি প্রার্থী হবেন। খুব অল্প সময়ের মধ্যে তারেক রহমান তা জানিয়ে দেবেন। তারেক রহমান বিভিন্ন বিভাগে খোঁজ নিয়েছেন। প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়া হয়েছে। আমাদের মধ্যে মতবেদ থাকলে আমাদের উদ্দেশ্য সফল হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার জন্য আমাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে। আজকের সম্মেলন থেকে আপনারা যাকে যাচ্ছেন, তাকে বলবো আপনি কাজ করে যান। আপনাদের সাথে আরেকটি উপজেলা লালমাই রয়েছে। লালমাই গিয়ে আপনারা কাজ করলে আপনারা কামিয়াব হবেন। আজকের দ্বি-বার্ষিক সম্মেলনের ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করবে।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া গতকাল শনিবার নাঙ্গলকোট হেলিপ্যাড মাঠে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা  বলেন। উপজেলা বিএনপির আহবায়ক নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সম্মেলন উদ্বোধন করেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। 

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরো বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন মেধাবী এবং স্বচ্ছ রাজনৈতিক নেতা। তিনি অল্প সময়ের নেতা-কর্মীদের মন জয় করেছেন। জাকারিয়া তাহের সুমন জিয়া পরিবারের বিশ্বস্ত মানুষ। আজকে যারা উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি,সেক্রেটারী এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন,তাদের ব্যার্থতা থাকলে জাকারিয়া সমুনকে জবাবদিহি করতে হবে। আপনারা কাঁদে-কাঁদ মিলিয়ে কাজ করবেন।  কিন্তু যিনি প্রার্থী হবেন তার বিরুদ্ধে কেউ গ্রুপিং ও যড়যন্ত্র করলে তিনি বিএনপির কোন পদে থাকতে পারবেন না। আজকের সম্মেলনে বিশাল নেতা-কর্মীর উপস্থিতি দেখে তিনি উপস্থিত নেতা-কর্মীদের প্রশ্ন রেখে বলেন, এটা কি উপজেলা নাকি জেলা সম্মেলন ? এসময় নেতা-কর্মীরা সমুচ্চরে জবাব দেন এটা উপজেলা সম্মেলন। আপনাদের জন্য সু-সংবাদ হলো কুমিল্লা বিভাগের মধ্যে যত সম্মেলন হয়েছে, তার মধ্যে সবচাইতে বড় সম্মেলন হয়েছে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা দ্বি-বার্ষিক সম্মেলন।

সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, মাহবুব চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন, মোস্তফা জামান, সরওয়ার জাহান দোলন, কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়েব খন্দকার, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন মুকুল প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, গত ১৬বছর রাজপথে থেকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। ভোটার বিহীন এমপি লোটাস কামালের পেটুয়া বাহিনী অনেক নির্যাতন করেছে। আমরা অতীতে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম। সামনের নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে সবাইকে কাজ করতে হবে। আমাদের মধ্যে মতবেদ থাকবে। রাজনীতি করতে হলে মতবেদ ভূলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। কোন ব্যক্তির বিরুদ্ধে মতবেদ যেন প্রতিহিংসায় রুপান্তর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

উদ্বোধকের বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, ব্যাক্তির চেয়ে দল বড়, দলের ছেয়ে দেশ বড়। আমরা কেউ থাকবো না।  কিন্তু দল থাকবে। সবাই মিলে গণতান্ত্রিকভাবে দল পরিচালনা করলে দল শক্তিশালী হবে। আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। আমরা সবাই কর্মী। আজকে আছি, কালকে নাই। আপনারা কোন ভাইয়ের লোক হবেন না। দলের লোক হন। কোন নেতার সাথে বেয়াদবি করবেন না। দলের মধ্যে শৃঙ্খলা, আদব-কায়দা রাখবেন। আজকে আমাদের এক হওয়ার সময়। সম্মেলন নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। যাতে নির্বাচন না হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশান দেবেন। তার নির্বাচন করবেন। সেটা হবে সবচাইতে বড় কাজ। আপনারা যাকে চান তার যদি জনসমর্থন থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তাকে নমিনেশান দেবে। বিএনপি ভাঙ্গার জন্য অনেক ষড়যন্ত হচ্ছে। আপনারা দলের সবচাইতে বড় শক্তি। আপনারা ঐক্য থাকলে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। পদ বড় কিছু নয়। কাজ হলো বড়। আপনাদের নিকট অনুরোধ, নির্বাচনে একেকজন তারেক রহমান হয়ে কাজ করবেন। আমাদের বিরুদ্ধে অনেক জেল-জুলুম নির্যাতন হয়েছে। আজকে সময়ে এসেছে, প্রতিকার পাওয়ার। আপনাদেরকে নাঙ্গলকোটের পাশাপাশি লালমাইয়ের ভোটও পেতে হবে। তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, একটি দল ফজরের নামাযের পর দলীয় কাজে বের হয়ে যায়। আর আমার শালিশ-দরবারসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। যার-যার এলাকায় গিয়ে আপনারা কাজ করেন। ভোটারদেরকে বিএনপির পক্ষে বুঝান। আগামী সংসদ নির্বাচনে বিএনপি ১শ ৫১টি আসন ফেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দলের জন্য ইমানি দায়িত্ব পালন করেন। মানুষকে বুঝিয়ে ভোটে আনতে হবে।

সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া তার বক্তব্যে বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের জন্যই উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৯৯৬ সালে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডাঃ একেএম কামারুজ্জামান আমাকে বিএনপির রাজনীতিতে নিয়ে আসেন। ১৯৯৭ এবং ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে আমি উপজেলা বিএনপির সভাপতি হয়েছি। ডাঃ কামারুজ্জামান মানুষের সাথে আমাকে পরিচিত করে দেন। আজকে তিনি নেই। তার আত্মার মাগফিরাত কামনা করছি। ১৯৯৮ সালে আওয়ামীলীগের লোকজন থানার সামনে আমাকে গুলি করেছে। তারা যে অস্ত্র দিয়ে আমাকে গুলি করেছে। আবার সে অস্ত্র থানায় জমা দিয়ে আমার নামে অস্ত্র আইনে মামলা করেছে। আমি অস্ত্র মামলায় ৪ মাস জেল খেটেছি। ২০০১ সাল সংসদ সদস্য নির্বাচিত হয়ে দু‘দিন নাঙ্গলকোটে এবং ৫দিন ঢাকায় বিভিন্ন দপ্তরে ঘুরে-ঘুরে নাঙ্গলকোটের উন্নয়নে ব্যাপক কাজ করেছি। ২০০৬ সালে আমাদের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়। ওই মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছে, ৩ জন ধরে রেখেছে। আর আমি গুলি করেছি। ওই মামলায় ২০০৭ সালে আমি জেলে গিয়েছি। এক বছর আমাকে জেলে থাকতে হয়েছে।  ২০০৯ সালে সংসদ নির্বাচনে বিএনপি থেকে বেগম খালেদা জিয়া আমাকে নমিনেশান দিয়েছে। কিন্তু রিটার্নিং অফিসার আমার নমিনেশান বাতিল করেছে। পরে জানতে পেরেছি, নির্বাচন কমিশিন ৫০ লক্ষ টাকার বিনিময়ে আমার নমিনেশান বাতিল করেছে। আমাকে দল থেকে বহিষ্কার করার জন্য আবেদন দেওয়া হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন যেভাবে নির্দেশনা দেবেন। আমি সেভাবে কাজ করবো। নজির আহম্মেদ ভূঁইয়া জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন এবং আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। সম্মেলন বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত সম্মেলন সফলভাবে সম্পন্ন  করতে পেরেছি। এজন্য আল্লাহর নিকট শোকর আলহামদুলিল্লাহ।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আলী আক্কাছ তৃণমূল কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি পদে আলী আক্কাছ চেয়ারম্যান, সেক্রেটারী পদে কলিমুল্লাহ চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক পদে একেএম সায়েম মজুমদার শিপু ও মিজানুর রহমান মজুমদারের নাম ঘোষণা করেন। পৌরসভা বিএনপির সভাপতি পদে আনোয়ার হোসেন নয়ন, সেক্রেটারী পদে মাঈন উদ্দিন বাহার এবং সাংগঠনিক সম্পাদক পদে আবদুস সাত্তার ও লোকমান হোসেনের নাম ঘোষণা করেন।

দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও উপজেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম ছুপুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নিকট দাবি জানান।

সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জুলাই যুদ্ধে আহত ও নিহতদের পরিবারকে সন্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ২০১৮ সালের ভোটারবিহীন সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলায় নিহত বিএনপি কর্মী বাচ্চু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা এবং চলতি বছরের  ১ ফেব্রুয়ারী উপজেলার বাঙ্গড্ডায় সন্ত্রাসী হামলায় নিহত হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা সেলিম ভূঁইয়ার পরিবারকে ১৫ লক্ষ টাকার এফডিআর সুবিধা প্রদান করা হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ৯০ ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ  সিসি ক্যামেরার আওতায় থাকবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলো
কুমিল্লায় ৯০ ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ সিসি ক্যামেরার আওতায় থ...

নিজস্ব প্রতিবেদকবিগত স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতার বিষয় মাথায় রেখে কুমিল্লার ৯ শতাধিক...

ফুলে ফুলে সিক্ত মনিরুল হক চৌধুরী ও সাক্কু
ফুলে ফুলে সিক্ত মনিরুল হক চৌধুরী ও সাক্কু

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর মুরাদপুর চৌমুহনীতে ধানের শীষের পক্ষে গণসংযোগে যেন উৎসবমুখর পরিবেশের সৃষ্ট...

মোদির গোলামি, না বাংলাদেশের জনগণের   পক্ষে, সিদ্ধান্ত নিতে হবে জাতিকে-কর্ণেল অলি
মোদির গোলামি, না বাংলাদেশের জনগণের পক্ষে, সিদ্ধান্ত নিতে হ...

মাহফুজ নান্টুলিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছে...

আইন, ন্যায়বিচার ও সুশাসনের প্রত্যয়ে ড. মোবারক হোসাইনের পক্ষে আইনজীবীদের নির্বাচনী প্রচারণা
আইন, ন্যায়বিচার ও সুশাসনের প্রত্যয়ে ড. মোবারক হোসাইনের পক্ষে...

কাজী খোরশেদ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ১১...

নাঙ্গলকোটে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপি সহসভাপতি-সহ ৮ বিএনপি নেতা
নাঙ্গলকোটে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপি সহসভাপতি-সহ ৮ বি...

\‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন বিএনপি সহ সভাপতি কায়কোবাদ-সহ ৮ বি...

বাঞ্ছারামপুরে মাঠ চষে  বেড়াচ্ছেন বিএনটি জোট   প্রার্থী জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুরে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনটি জোট প্রার্থী জোনায়...

ফয়সল আহমেদ খানগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, কৃষকদের মুখে হাসি দেখতে হলে ত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নাঙ্গলকোটে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপি সহসভাপতি-সহ ৮ বিএনপি নেতা
➤ বাঞ্ছারামপুরে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনটি জোট প্রার্থী জোনায়েদ সাকি
➤ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও দুর্নীতি চিরতরে মুছে ফেলতে চাই-ইয়াছিন আরাফাত
➤ দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে কাজী দ্বীন মোহাম্মদ চাঁদাবাজি ও লুটপাট বন্ধ করতে দাঁড়িপাল্লায় ভোট দেন
➤ স্বাধীনতার স্বপক্ষের দলকে ক্ষমতায় আনতে ভোটাররা উন্মুখ হয়ে আছে-আবুল কালাম
➤ তিতাসে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান মালামালসহ ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি
➤ কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর নির্বাচনী উঠান বৈঠকে জনসমাগম
➤ স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সাবেক মেয়র সাক্কু
➤ সুষ্ঠু নির্বাচন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ জোটের বিকল্প নেই -ড. মোবারক হোসাইন
➤ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী বদ্ধপরিকর-লে. কর্নেল আরেফীন
➤ এখনো মনে আশঙ্কা কাজ করছে—নির্বাচন সুষ্ঠু হবে কি না- কামরুন্নাহার সাথী
➤ কুমিল্লা -৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের ভোট পেতে চায় প্রার্থীরা
➤ বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ
➤ গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- ডা. পাভেল
➤ চান্দিনায় নারী ভোটারদের দোয়া আর ফুলের মালায় ভাসলেন কলস প্রতীকের প্রার্থী শাওন
➤ কুমিল্লার সাবেক এসপি নূরুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
➤ নিরাপদ ও উন্নত বাঞ্ছারামপুর গঠনে মাথাল মার্কায় ভোট চাইলেন জোনায়েদ সাকি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
➤ বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা-৩: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহাম্মদ আসিফ তরুণাভ (ভারপ্রাপ্ত) কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ, মোবাইল:০১৭১২-৭৬৭৮৬৬,  বার্তা বিভাগ: ০১৭১১-৩৩২৪৯৮, ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

নির্বাহী সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir