প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2025, 11:03 AM
আগস্টে অপরাধ বেড়েছে কুমিল্লায়
অশোক বড়–য়া
কুমিল্লায় জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে অপরাধের মামলা বেড়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে জেলার ১৭টি উপজেলায় ৪৭৫টি মামলা হলেও আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৫১৯টিতে।
গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় বলা হয়, আগস্ট মাসে ডাকাতি, ধর্ষণ, চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বৃদ্ধি পেয়েছে। তবে দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনের মামলা কমেছে।
গত আগস্ট মাসে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— পুলিশ কর্তৃক একটি দেশি রিভলভার, তিনটি এলজি, একটি শর্টগান, সাতটি দেশি অস্ত্র ও তিনটি কার্তুজ। র্যাব কর্তৃক উদ্ধার করা হয়েছে একটি শর্টগান, একটি এলজি, ১৭টি ককটেল ও তিন রাউন্ড গুলি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সার। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, সিভিল সার্জন ডা. আলী নূর মো. আবুল বাশার, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. মামুন, বিজিবি, র্যাব, হাইওয়ে পুলিশ কর্মকর্তারা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...