প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2025, 11:01 AM
কুমিল্লায় আওয়ামী লীগ নেতা উসমান গনী সুমন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
বিদেশে চাকরির লোভ দেখিয়ে সাধারণ মানুষকে মানবপাচার ও মাদক পরিবহনের কাজে ব্যবহার করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কুমিল্লার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বাড়াইপুর গ্রামের মৃত আবদুল মমিন খানের ছেলে উসমান গনী সুমন। রবিবার বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উসমান গনী সুমন বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন দেশে পাঠান। সেখানে তাদেরকে ব্যবহার করা হয় মাদক পাচারের কাজে। ইতোমধ্যে অন্তত ৮-৯ জন ভুক্তভোগী বিদেশে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরে এসেছেন।
সূত্র আরও জানায়, উসমান গনী সুমন নিজেও ৩-৪ বার বিদেশে মাদকসহ গ্রেফতার হন এবং দেশে ফেরার পর পুনরায় মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন। অল্প সময়ের মধ্যে তিনি গড়ে তোলেন কোটি টাকার সম্পদ। তার এই হঠাৎ উত্থান ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, উসমান গনী সুমন সম্প্রতি কুমিল্লা শহরের জিলা স্কুলের ঠিক বিপরীতে 'সামিয়া লামিয়া হাউজ' নামের একটি বহুতল ভবন কিনেছেন, যার মূল্য ১১ কোটি টাকারও বেশি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...