প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2025, 11:07 AM
দুই একটা দলের সঙ্গে আলাপ করে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না - হাসনাত আব্দুল্লাহ
মোঃ আক্তার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দুই-একটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে এই গণ-অভ্যুত্থান হয়নি। আপনি দুই একটা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না। আপনারা আমাদের সরলতার সুযোগ নিয়ে জাতিকে প্রতারিত করছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাও গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা অনেক আশা-ভরসা নিয়ে দেশটা সংস্কারের জন্য বলেছিলাম। কিন্তু উপদেষ্টাদের অনেকেই দুর্নীতি করছেন, নিজের পরিবারের মানুষদের এই দুর্নীতির মধ্যে জড়িয়েছেন। আমাদের এক উপদেষ্টা- তাঁর ধরার কথা আসামি, তিনি করছেন প্রতিবাদ। জনগণ প্রতিবাদ জানায়, ওনারাও প্রতিবাদ জানান। তীব্র নিন্দা জ্ঞাপন ও বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপনের গ্যাঁড়াকলে উপদেষ্টারা আটকে গেছেন।’
সরকারের উপদেষ্টাদের উদ্দেশে হাসনাত আরো বলেন, আপনাদেরকে তীব্র নিন্দা জানাতে ওখানে বসানো হয় নাই, যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে ওখানে বসানো হয়েছে, আপনারা আমাদের সঙ্গে ফাজলামো করবেন না, জনগণ এসব প্রহসন বোঝে। এ উপদেষ্টা পরিষদ যদি মনে করে থাকে তাঁদের পাসপোর্ট প্রস্তুত, বিদেশে চলে যাবেন, তাহলে ভুল ভাবছেন। আপনাদের জুলাই ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের ওপর বসানো হয়েছে। দয়া করে জনমানুষের আকাঙ্খা পূরণ করুন।
উঠান বৈঠকে অন্তবর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেন হাসনাত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...