প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Feb 2026, 12:15 AM
ধানের শীষ ও বিএনপি নেতৃবৃন্দের ছবি সাঁটিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস জরিমানা
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় ধানের শীষ প্রতীক ও বিএনপি নেতৃবৃন্দের ছবি সাঁটিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিসে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই অফিসে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সম্বলিত সাইনবোর্ড, রঙ্গিন পোস্টার ও স্টিকারে চলছিল বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম এর নির্বাচনী কার্যক্রম।
রবিবার (৮ ফেব্রুয়ারী) রাত ৭টায় উপজেলার কেরণখাল ইউনিয়নের ছঘড়িয়া এলাকার ওই কার্যালয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
বিএনপি’র সাইনবোর্ড ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইউনিয়ন সমন্বয়ক রুহুল কুদ্দুস মাহিনকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কার্যালয়ে থেকে সাইনবোর্ড, রঙ্গিন ব্যানার, পোস্টার, স্টিকার অপসারণ করা হয়। একই সময় ওই ইউনিয়নের হারিখোলা এলাকায় খাস জায়গা দখল করে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম এর নির্বাচনী অফিস গড়ে তোলায় সেই নির্বাচনী অফিস বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বিষয়টি নিশ্চিত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...