জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও চমক দেখাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৩৩ বছরের অপেক্ষা, ৪৮ ঘণ্টার ভোটগণনা আর একের পর এক নাটকীয়তা শেষে গতকাল সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে জাকসু ও হল সংসদের ফলাফল। সাধারণ সম্পাদক-জিএস, যুগ্ম সাধারণ সম্পাদক-এজিএস-সহ ২৫টি পদের মধ্যে ২০টিতেই ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। বাকি পাঁচটি পদের মধ্যে দুটিতে জয় পেয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর প্রার্থীরা। ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদ দুটিতে জয় পেয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী। সহসভাপতি-ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের’ আবদুর রশীদ জিতু। তিনি এক সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (সন্ত্রাসী কার্যক্রমের দায়ে নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন জিতু।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 14 Sep 2025, 12:28 PM
জাকসুও শিবিরের দখলে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...