প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2025, 12:25 PM
লালমাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময়
কাজী ইয়াকুব আলী নিমেল
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার লালমাই থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৯ ইউনিয়নের মোট ১৭ টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের উপস্থিতিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানার অফিসার ইনচার্জ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মো: মুস্তাইন বিল্লাহ ফেরদৌস।
এছাড়া অন্যান্যের মধ্যে, লালমাই থানা ইনচার্জ (তদন্ত) শরীফ ইবনে আলম,পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার আহবায়ক চন্দন মজুমদার পুলক, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুমন রায় চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লালমাই উপজেলা সাধারণ সম্পাদক মানিক মজুমদার,পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক রতন দে,বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, সুরেশ সূত্রধর, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক শম্ভু রায়, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পুলিন ভৌমিক, সুভাস দাস, প্রিয় লাল সাহা প্রমুখ সভায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তৃতা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...