প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2026, 12:00 PM
দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক
মোঃ আক্তার হোসেন
ঊাংলাদেশ কৃষি ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম ব্যাংকের
অফিস কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। রোববার
(২২ নভেম্বর) দুপুরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
হয়েছে।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এবং ২০১৩ সালের
সংশোধনী অনুযায়ী অফিস-আদালত ও জনবহুল স্থানে ধূমপান দণ্ডনীয় অপরাধ। এতে
জরিমানা ও শাস্তির বিধান থাকলেও ওই কর্মকর্তা নির্দ্বিধায় ব্যাংকের অফিস
কক্ষে বসে ধূমপান চালিয়ে যাওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ব্যাংকের একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন, ব্যাংকে সেবা গ্রহীতাদের
বসিয়ে রেখে দায়িত্বরত অবস্থায় সিগারেট নিয়ে ব্যস্ত থাকেন মোঃ মাহবুবুর
আলম। এতে ধোঁয়ায় ব্যাংকের ভেতরের পরিবেশ নষ্ট হচ্ছে। বিব্রতকর অবস্থায় পড়েন
ব্যাংকে আসা লোকজন। সরকারি ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা হয়ে প্রকাশ্যে
আইন অমান্য করে এমন কাজে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন
গ্রাহকরা।
অভিযুক্ত বাংলাদেশ কৃষি ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক ভাইরাল হওয়া ভিডিওটি
তার নয় দাবি করে বলেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তারপরও ধুমপানের বিষয়টি
আমার একান্ত ব্যক্তিগত। আমি কখনো অফিসে ধুমপান করিনা।
এ ব্যাপারে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম (কুমিল্লা অঞ্চল) মোহাম্মদ
মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ভিডিওটি আমি দেখেছি, প্রকাশ্যে ধুমপান করা
অন্যায়, আমরা অফিসিয়ালি বিষয়টি দেখবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
আবুল কালাম আজাদট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে পড়ায় অনেকটা মৃতপ্রায়...
তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটাতে পারলে এদেশে আর ৭৪ এরমতো দুর্ভিক্ষ আর হবে...
আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজি ও...
ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা...
গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মে...
মাহফুজ নান্টু, কুমিল্লা।মানবিক চিকিৎসাসেবা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিচিতি প...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্য...