প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2026, 11:49 AM
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নগদ ২ লাখ ২২ হাজার টাকা, একটি মোটরসাইকেলসহ প্রায় ৭৭ লাখ ৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ সালদানদী, শশীদল, খারেরা, আখাউড়া ও মঈনপুর বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে দুই চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় ভারতীয় মোবাইল ডিসপ্লে, বিভিন্ন ধরনের ওষুধ, গরু, মোবাইল ফোন, ইস্কাফ সিরাপ, গাঁজা ও মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়। পাশাপাশি নগদ ২ লাখ ২২ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দ করা সব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৪ হাজার ৫০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। বিশেষ করে মাদক, চোরাচালান, মানব পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
ব্যাটালিয়ন কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্তে নিরাপত্তা ও জনসাধারণের আস্থা নিশ্চিত করতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
আবুল কালাম আজাদট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে পড়ায় অনেকটা মৃতপ্রায়...
তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটাতে পারলে এদেশে আর ৭৪ এরমতো দুর্ভিক্ষ আর হবে...
দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বি...
মোঃ আক্তার হোসেনঊাংলাদেশ কৃষি ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম ব্যাংকেরঅফিস কক্ষে বস...
আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজি ও...
ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা...
গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মে...
মাহফুজ নান্টু, কুমিল্লা।মানবিক চিকিৎসাসেবা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিচিতি প...