...
শিরোনাম
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি ⁜ তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। ⁜ দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক ⁜ আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন ⁜ ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম ⁜ গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার ⁜ বরুড়ার কৃতি শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা ⁜ ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার গ্রেপ্তার ⁜ দাউদকান্দি সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, চট্টগ্রামমুখী লেন বন্ধ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ ⁜ গাইড ও বই বাণিজ্য বন্ধ করা প্রয়োজন ⁜ সরকার আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায়: পরিবেশমন্ত্রী ⁜ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ পূর্তি উদযাপন ⁜ ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত কুমিল্লায় দোয়া, স্মরণসভা ⁜ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান ⁜ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি ⁜ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক ⁜ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর ⁜ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2026, 11:44 AM

...
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ পূর্তি উদযাপন News Image

​​​​​​​​​​​​আবুল কালাম আজাদ

কুমিল্লার কোটবাড়িতে সবুজ আর লালমাটির পাহাড়ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিসিএন-ইউএসটি) তাদের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন করেছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিদেশি অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে 'সিসিএন-ইউএসটি টুয়েলভ ইয়ারস অব এক্সেলেন্স' উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপাইনের প্যান প্যাসিফিক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুলের ডিন প্রফেসর ড. ড্যানিলো এস. আলটেরাডো এবং শ্রীলঙ্কার পাইওনিয়ার ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের ম্যানেজিং ডিরেক্টর ড. শ্যারোনাথ পুরুষোথেমেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, আইকিউএসি পরিচালক অধ্যাপক মো. মনিরুজ্জামান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক সোহাগসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রবিবার সকালে ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুই শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামো, শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি পরিদর্শন করে সন্তোষ ও ভূয়সী প্রশংসা প্রকাশ করেন। পাশাপাশি উচ্চশিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। উল্লেখ্য, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৃহত্তর কুমিল্লার প্রথম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রাচীন শিক্ষা ও সভ্যতার ঐতিহাসিক কেন্দ্র কোটবাড়ির প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন লাভের পর ২০১৫ সালের মে মাসে একাডেমিক কার্যক্রম পরিচালনার অনুমতি পায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বৈশ্বিক সংযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যেই অনন্য অবস্থান তৈরি করেছে। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে বিশ্বের প্রায় ৮০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক রয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি

​​​​​​​​​​​​আবুল কালাম আজাদ​ট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে পড়ায় অনেকটা মৃতপ্রায়...

তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে  ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না    .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটাতে পারলে এদেশে আর ৭৪ এরমতো দুর্ভিক্ষ আর হবে...

দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে  ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে    শাখা ব্যবস্থাপক
দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বি...

মোঃ আক্তার হোসেনঊাংলাদেশ কৃষি ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম ব্যাংকেরঅফিস কক্ষে বস...

আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন
আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতি...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজি ও...

ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম
ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা...

গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ
গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মে...

মাহফুজ নান্টু, কুমিল্লা।মানবিক চিকিৎসাসেবা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিচিতি প...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
➤ তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
➤ দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক
➤ আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন
➤ ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম
➤ গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার
➤ বরুড়ার কৃতি শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা
➤ ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার গ্রেপ্তার
➤ দাউদকান্দি সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, চট্টগ্রামমুখী লেন বন্ধ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
➤ গাইড ও বই বাণিজ্য বন্ধ করা প্রয়োজন
➤ সরকার আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায়: পরিবেশমন্ত্রী
➤ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ পূর্তি উদযাপন
➤ ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত কুমিল্লায় দোয়া, স্মরণসভা
➤ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
➤ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
➤ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
➤ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
➤ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir